1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব প্রকাশ
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৪:০৩|
ব্রেকিং নিউজ:
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও স্ত্রী সুর্বনা রায়কে গলা কেটে নৃশংস হত্যা যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জ্বল: কারাগারে মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক–পাইপগান মনোনয়ন বাতিলের দাবিতে পার্বতীপুরে বিএনপি’র প্রতিবাদ সভা—দুই দিনের আল্টিমেটাম বাচ্চুর নবাগত অফিসার ইনচার্জকে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনার কবলে রয়েল এনফিল্ড শো-রুমের পরিচালকের গাড়ি NCP–এর নেতৃত্বে নতুন রাজনৈতিক ও নির্বাচনী জোটের আত্মপ্রকাশ আজ ঘরোয়া উপায়ে চুলের যত্ন: প্রাকৃতিক, সহজ ও কার্যকর পার্বতীপুরে বিএনপি প্রার্থী কামরুজ্জামানকে ফুলের শুভেচ্ছা বিজিবি অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালীকে বিএসএফের কাছে হস্তান্তর মোঃ আব্দুস ছলাম আত্রাই নওগাঁ প্রতিনিধি নির্বাচন ঝুঁকিতে ফেলা যাবে না: সাইফুল হক নির্বাচনের তফশিল ঘোষণা আজ হতে পারে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫°সেলসিয়াস ৮৭ হাজার পুলিশ সদস্যের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন কিশোরগঞ্জে চেকরেল বিতর্ক: রেল কর্মকর্তার সিদ্ধান্তে জনঅসন্তোষ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে নতুন কমিটির বিজয়ী ঘোষণা জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি মানিকগঞ্জে হেফাজতের ‘শানে তাওহীদ মহা সম্মেলন’ অনুষ্ঠিত মাহফিলের মাঠে শিশুর মর্মান্তিক মৃত্যু টঙ্গী উড়াল সেতুতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা নিহত গজারিয়ায় কর্মীদের ঢল, মতবিনিময়ে রতন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪৫ বোতল বিদেশী মদ উদ্ধার, গ্রেফতার ২ মাদক কারবারী বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন টেকনাফে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল বিজিবি অনাথের মোড়ের তিন রাস্তার সংযোগস্থলে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ কাজ শুরু ঝিকরগাছা উপজেলা জামায়াতের নতুন কার্যালয়ের উদ্বোধন বরগুনার আমতলীতে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস পালিত সুনামগঞ্জের  জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই সাতক্ষীরার উপকূলে লবণসহিষ্ণু ধানে বাম্পার ফলন কুড়িগ্রামে হানাদার মুক্ত দিবস উদযাপন ফরিদপুরের মাছ ব্যবসায়ী উৎপল সরকার হ*ত্যা মামলার ২৪ ঘণ্টা না পেরোতেই আসামী গ্রেপ্তার মহাকাশ থেকে উজ্জ্বল কাবা দেখা গেলো স্তন ব্যথা: কারণ, লক্ষণ ও প্রতিকার কিভাবে প্রাকৃতিকভাবে 7 দিনে ঘরে স্তনের আকার বাড়াবেন? ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে রোগী দেখার ফজিলত ঝুঁকিপূর্ণ রত্না নদীর ব্রিজে পাথরবোঝাই ট্রাক আটকে জনদুর্ভোগ ফরিদপুর-১ আসনে বিএনপি’র প্রার্থী ঘোষিত জমি দখলের বিরোধে বর্বরোচিত হামলা: তেওতায় আহত ৫, ৬ আসামী এখনও গ্রেফতারহীন

সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব প্রকাশ

Abir Khan
  • আপলোডের সময় : বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫,
সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব প্রকাশ
সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব প্রকাশ

সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব প্রকাশ


তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালীন ব্যক্তিগত আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করেছেন। আজ বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য উপস্থাপন করেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম জানান, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তবে, ২১ আগস্ট ২০২৪ সালে উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। তিনি উল্লেখ করেন, ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত উক্ত অ্যাকাউন্টে মোট ১০,০৬,৮৮৬ (দশ লক্ষ ছয় হাজার আটশত ছিয়াশি) টাকা জমা হয়েছে এবং ৯,৯৬,১৮৮ (নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশত আটাশি) টাকা উত্তোলিত হয়েছে। এছাড়া, এই সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া তার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই।

তিনি আরও জানান, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তার বা তার পরিবারের (স্ত্রী/মা/বাবা) নামে বাংলাদেশের কোথাও কোনো জমি বা ফ্ল্যাট নেই এবং তাদের দ্বারা কোনো সম্পত্তি কেনাও হয়নি। তার একান্ত সচিব (পিএস) ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর হিসাবে ৩৬,০২৮ (ছত্রিশ হাজার আটাশ) টাকা রয়েছে। একান্ত সচিব পদে যোগদানের পর তিনিও বা তার পরিবারের কোনো সদস্য (স্ত্রী/মা/বাবা) নতুন কোনো সম্পত্তি ক্রয় করেননি।

নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, তার ব্যক্তিগত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তির সম্পদের স্বচ্ছ হিসাব সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনে তা উন্মুক্ত করা হবে। তিনি আরও জানান, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী, বাংলাদেশের যেকোনো সরকারি দপ্তর থেকে এসব তথ্য যাচাই করা সম্ভব।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2025 Amar Sokal 24