সাবরাং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত আব্দুল গফুর
- আপলোডের সময় : Friday, September 11, 2026,

সাবরাং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত আব্দুল গফুর
আবদুর রহিম
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সর্বসম্মতিক্রমে মো. আব্দুল গফুরকে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে তার নাম ঘোষণা করেন সাবরাং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নুরুল আলম।
কাউন্সিল ও সম্মেলন শেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর উপস্থিত প্রবীণ মুরব্বি, আলেম-ওলামা ও নেতাকর্মীদের মিষ্টিমুখ করান এবং শুভেচ্ছা জানান।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্দুল গফুর বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তিনি কাজ করে যাবেন। পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে দলের হাতকে শক্তিশালী করা, দলের ভাবমূর্তি রক্ষা এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করেন। এ সময় তিনি স্থানীয় জনগণ ও সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য রাশিদুল করিম মার্কিন। এছাড়া উপস্থিত ছিলেন সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির সম্পাদক শাহাদাত হোসেন, সাবরাং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদলের সাধারণ সম্পাদক, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, টেকনাফ উপজেলা ওলামা দলের সভাপতি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় বাসিন্দারা।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।