সাবরাং ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : Sunday, September 13, 2026,
সাবরাং ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সাবরাং ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

সাবরাং ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

আবদুর রহিম
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নুরুল আলমের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

প্রতিবাদকারীদের দাবি, মোহাম্মদ নুরুল আলম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলের দুঃসময়ে তিনি মামলা, জেল-জুলুম ও নানা ধরনের হয়রানির শিকার হয়েও স্থানীয় সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন বলে দাবি করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান

তাদের আরও দাবি, আসন্ন সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নুরুল আলমকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে স্থানীয় জনগণের একটি অংশ আগ্রহী। এ কারণে তার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

প্রতিবাদকারীরা বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের প্রচারণার পেছনে কারা জড়িত, তা তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশ করা প্রয়োজন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে মিথ্যা বা বিভ্রান্তিকর প্রচারণার সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, কোনো তথ্য যাচাই না করে গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করা উচিত।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত