সাবরাংয়ে জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও ইট নিয়ে যাওয়ার অভিযোগ

, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : Sunday, October 11, 2026,
সাবরাংয়ে জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও ইট নিয়ে যাওয়ার অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সাবরাংয়ে জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও ইট নিয়ে যাওয়ার অভিযোগ

সাবরাংয়ে জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও ইট নিয়ে যাওয়ার অভিযোগ

কক্সবাজার স্টাফ রিপোর্টার: আবদুর রহিম

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাংয়ে জমি নিয়ে বিরোধের জেরে বাগানের গাছ কেটে ফেলা, বাড়ি নির্মাণের জন্য মজুত রাখা ইট নিয়ে যাওয়া এবং চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী বশির আহমদ।

বশির আহমদের দাবি, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডাডেইল এলাকার ১ নম্বর ওয়ার্ডে তাঁর ক্রয়কৃত ও স্বত্বসংশ্লিষ্ট জমিতে প্রায় ২৫ বছর ধরে তিনি গাছের বাগান করে ভোগদখলে রয়েছেন। ওই জমিতে বাড়ি নির্মাণের উদ্দেশ্যে ইটও মজুত করে রেখেছিলেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযোগকারী জানান, তাঁর ছোট ভাই সুলতান আহমদ বাগানের গাছ কেটে ফেলেন এবং বাড়ি নির্মাণের জন্য রাখা ইট নিয়ে যান। এ ঘটনায় ঝগড়া-বিবাদে না জড়িয়ে তিনি আইনের আশ্রয় নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।

কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বশির আহমদের ভাষ্য অনুযায়ী, অভিযোগের পর তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। এ সময় জমির মালিকানা নিয়ে বিবাদীপক্ষের বক্তব্যে অসংগতি রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, জমির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণ করা প্রয়োজন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ ছাড়া বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগও করেছেন বশির আহমদ। তাঁর দাবি, তদন্তকারী কর্মকর্তা রাস্তা খুলে দেওয়ার বিষয়ে উদ্যোগ নিলে সুলতান আহমদ, তাঁর স্ত্রী ও সন্তানদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ সময় তাঁরা মারমুখী আচরণ করেন বলেও অভিযোগ করেন তিনি।

বশির আহমদ বলেন, দীর্ঘদিনের ভোগদখল ও জমির স্বত্বসংক্রান্ত বিষয়টি যথাযথভাবে যাচাই করে গাছ কাটা, ইট নিয়ে যাওয়া এবং রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত চান তিনি। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করা ও ন্যায়বিচার পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উভয় পক্ষের বক্তব্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী। তবে এ বিষয়ে অভিযুক্ত সুলতান আহমদের বক্তব্য পাওয়া যায়নি।

আমার সকাল ২৪

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত