সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস পেল র‍্যাডিসন ব্লু ঢাকা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, October 11, 2026,
সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস পেল র‍্যাডিসন ব্লু ঢাকা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস পেল র‍্যাডিসন ব্লু ঢাকা

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস পেল র‍্যাডিসন ব্লু ঢাকা

র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (SATA) ২০২৬-এ ‘বাংলাদেশের সেরা বিজনেস হোটেল’ পুরস্কার অর্জন করেছে।

গত ৮ অক্টোবর মালদ্বীপের বার্সেলো নাসান্ধুরা মালদ্বীপে আয়োজিত SATA গালা অনুষ্ঠানে হোটেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ এন এম মনজুরুল হক মাজুমদার পুরস্কারটি গ্রহণ করেন।

ব্যবসায়িক আতিথেয়তা, করপোরেট অনুষ্ঠান আয়োজন এবং অতিথিসেবায় উৎকর্ষের স্বীকৃতি হিসেবে হোটেলটি এ পুরস্কার পেয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক ব্যবসায়িক সুযোগ-সুবিধা, পেশাদার ব্যবস্থাপনায় অনুষ্ঠান আয়োজন এবং অতিথিদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে আসছে হোটেলটি। এর আগেও SATA-তে একাধিকবার স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ঢাকার এয়ারপোর্ট রোডে অবস্থিত হোটেলটিতে রয়েছে ২০০টি কক্ষ ও স্যুইট। করপোরেট অনুষ্ঠান, সম্মেলন এবং মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন (মাইস) আয়োজনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সভাকক্ষ ও অনুষ্ঠানস্থল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

হোটেলটির খাবারের আয়োজনের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বুফের জন্য পরিচিত ওয়াটার গার্ডেন ব্রাসেরি, প্যান-এশীয় খাবারের রেস্তোরাঁ স্পাইস অ্যান্ড রাইস এবং ফাইন ডাইনিং রেস্তোরাঁ সাবলাইম।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ পুরস্কার অতিথিসেবা ও সেবার মান উন্নয়নে তাদের অঙ্গীকারের স্বীকৃতি। পাশাপাশি করপোরেট অংশীদারত্ব জোরদার করা এবং বাংলাদেশে ব্যবসায়িক ভ্রমণ ও সম্মেলন আয়োজনের অন্যতম পছন্দের গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় প্রতিষ্ঠানটি।

আমার সকাল ২৪

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত