সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপলোডের সময় : Thursday, March 12, 2026,

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
Southeast Bank PLC-এর চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৫টায় শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র নির্বাহী কর্মকর্তা মো. তাজিমুল হক।
এসময় উপস্থিত ছিলেন গৌড় ইন্টারন্যাশনালের প্রোপারাইটর মো. হায়উল হক, মেসার্স রিয়াদ ইন্টারন্যাশনালের প্রোপারাইটর মো. মিজান সাহেব, এ কে ট্রেডিং কোম্পানির প্রোপারাইটর মো. আখতারুল হক, এস এম ট্রেডিংয়ের প্রোপারাইটর মো. তরিকুল ইসলাম এবং মেসার্স গোলাম কিবরিয়ার প্রোপারাইটর মো. গোলাম কিবরিয়া (টনিক)।
এছাড়াও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের সিনিয়র নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন, সিনিয়র অফিসার মো. আখতারুজ্জামান, অফিসার মো. আব্দুল কাইউম ও অফিসার মো. বেনজির আহমেদসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
দোয়া মাহফিলে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত সকল সদস্য এবং ব্যাংকের প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এসময় শাখা ব্যবস্থাপক মো. তাজিমুল হক বলেন, “সাউথইস্ট ব্যাংক পিএলসি সবসময় গ্রাহকদের আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে ব্যাংক কর্তৃপক্ষ কাজ করে যাবে।”
দোয়া শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।