1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সাংবাদিক সংস্থার সুষ্ঠুভাবে দ্বি-বার্ষিক নির্বাচন - আমার সকাল ২৪ |
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| রাত ৪:০৯|
ব্রেকিং নিউজ:
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত লক্ষ্মীপুরে যুবককে হত্যাচেষ্টার ঘটনা, আইসিইউতে চিকিৎসাধীন নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত দই না ডিম, চুলের জন্য কোনটি ভালো? কফি খেলে ত্বকে কী হয়: কালো হওয়ার ভয় নেই, উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে বাজারে স্বর্ণের নতুন রেকর্ড মূল্য — রুপার দাম অপরিবর্তিত লামায় অবৈধ সেগুন কাঠসহ রেজিস্ট্রেশনবিহীন পিকআপ জব্দ বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে গণভোট প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার বান্দরবান আলীকদমে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০, এলাকায় উত্তেজনা বড়দিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা জামালপুরে সড়ক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত, কিশোর আহত বাঞ্ছারামপুরে নতুন ইউএনও নিযুক্ত: তারিকুল ইসলাম বেলকুচিতে মঞ্চায়িত হল নজরুলের “পুতুলের বিয়ে ঠাকুরগাঁও পীরগঞ্জে কর্মপ্রত্যাশী যুবদের মতবিনিময় সভা ফরিদপুর-৩: জামায়াতে ইসলামের উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১২ গ্রামে গাজর উৎপাদনে রেকর্ড — মান্দার মাঠজুড়ে কমলার সমাহার ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রসহ আহত তিন হবিগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল ভারতীয় প্রসাধনী জব্দ আখাউড়ায় যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ২ পঞ্চগড়ে বিনোদন পার্ক কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ যে দেশেই গণভোট হয়েছে সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব নীলফামারী–২ আসনে বইছে নির্বাচনী হাওয়া, লড়াই হবে হাড্ডাহাড্ডি ঝিকরগাছায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত বান্দরবান লামা থানাধীন গজালিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার গলাচিপা–দশমিনায় ভিপি নুরের পক্ষে কাজ না করায় বিএনপির দুই কমিটি বিলুপ্ত ময়মনসিংহ ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে এনা বাস–পিকআপ সংঘর্ষে চালক নিহত বান্দরবান-৩০০ নং আসনে জামায়াত–এনসিপি জোটের একক প্রার্থী এসএম সুজা উদ্দিন নওগাঁর আত্রাইয়ে ভেকু দিয়ে মাটি কাটায় ফসলি জমি হুমকিতে আলি শাথের নেতৃত্বে গাজার ‘টেকনোক্র্যাট সরকার’ গঠন, ট্রাম্পের সমর্থন জোট ছাড়ার কারণ জানাল ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিনেত্রী পূজা চেরির ভিডিও ভাইরাল — নেটদুনিয়ায় কৌতূহ্যের ঝড় কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত বালাগঞ্জ-তাজপুর সড়কের বেহাল দশা: ৬৬৭ মিটারের নির্মাণ কাজ ৮ মাসেও শেষ হয়নি উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬ সালথায় শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে উঠান বৈঠক ও দোয়া মাহফিল সালথায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পাঁচবিবিতে তিন দিনব্যাপী শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী সীতাতলার মেলা শুরু

সাংবাদিক সংস্থার সুষ্ঠুভাবে দ্বি-বার্ষিক নির্বাচন

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : শনিবার, অক্টোবর ১৯, ২০২৪,
সাংবাদিক সংস্থার সুষ্ঠুভাবে দ্বি-বার্ষিক নির্বাচন
সাংবাদিক সংস্থার সুষ্ঠুভাবে দ্বি-বার্ষিক নির্বাচন

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরে সুষ্ঠুভাবে দ্বি-বার্ষিক নির্বাচন

 

মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী

সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশের মাধ্যমে বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে সংগঠনটির অস্থায়ী নগরীর উপশহর কার্যালয়ে চলে ভোটগ্রহণ। পরে গণনা শেষে ফল ঘোষণা করা হয়।

দ্বি-বার্ষিক নির্বাচনে ২৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছে গুলবার আলী জুয়েল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোমিন ওয়াহিদ হিরো পেয়েছেন ১৯ ভোট ও মীর তোফায়েল হোসেন পেয়েছেন ৪ ভোট।

নির্বাচনে সর্বোচ্চ ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান (রকি)। তার প্রতিদ্বন্দী প্রার্থী হাফিজুর রহমান পান্না পেয়েছেন ৩ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হাসান আল মবিন (মামুন) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ.এইচ.এম.ডি জামিউল্লাহ অমিও পেয়েছেন ৬ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বারিউল আলম শান্ত, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহানুর রহমান রানা পেয়েছেন ১৮ ভোট।

এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে আব্দুল বাতেন, অর্থ সম্পাদক পদে আরিফুল হক রনি, দপ্তর-পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক জাহিদ হাসান সাব্বির, সমাজকল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রনজু আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সোনিয়া খাতুন, জনকল্যাণ ও মানবাধিকার সম্পাদক ওয়াহিদ মুরাদ, নির্বাহী সদস্য পদে সামিউল ইসলাম, সামিউল ইসলাম শামীম ও রাশেদুর রহমান রাশেল।

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন শফিউদ্দিন আহমেদ, নির্বাচন কমিশন সচিব ছিলেন এ্যাড : মমিনুল ইসলাম বাবু ও নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন গোলাম মোস্তফা মামুন।

অন্যদিকে, নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন নগর বিএনপির সদ্য সচিব মামুনুর রশিদ ও রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এমাজ উদ্দিন মন্ডল। এছাড়াও রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করেন৷

পরিদর্শন শেষে তারা বলেন, সাংবাদিক জাতির বিবেক। আশা করছি এ নির্বাচন থেকে যোগ্য নেতৃত্ব উঠে আসবে ও দেশের কল্যানে সত্যতা তুলে ধরে নিষ্ঠার সাথে কাজ করে যাবে। সেই সাথে এ সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সর্বোচ্চ কাজ করবে নির্বাচিত নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সদস্য সংখ্যা ৪৯। কমিটিতে মোট ১৩টি সাংগঠনিক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ টি পদে প্রতিদ্বন্দীতা হয় ও ৯ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper