সাঁথিয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- আপলোডের সময় : Wednesday, August 26, 2026,

সাঁথিয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন
পাবনার সাঁথিয়ায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি পালসার-১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১টা ১৫ মিনিটে সাঁথিয়া থানার ইদ্রাকপুর গ্রামের ইদ্রাকপুর আলিম মাদ্রাসার দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আমিনপুর থানার আহাম্মদপুর গ্রামের আব্দুর রাজ্জাক রিজুর ছেলে মো. বিল্লাল শেখ (৩২) এবং সাঁথিয়া থানার ইদ্রাকপুর গ্রামের মো. ইউনুস আলী শেখের ছেলে মো. জিয়াউর রহমান (৩২)।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার জিডি নং-২৭২, তারিখ ২৪ আগস্ট ২০২৬-এর ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ইদ্রাকপুর আলিম মাদ্রাসার দক্ষিণ পাশের পাকা রাস্তায় দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করেন। পরে ডিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে তল্লাশি চালিয়ে বিল্লাল শেখের কাছ থেকে ৮০ পিস এবং জিয়াউর রহমানের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১০ গ্রাম।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি পালসার-১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। এর মধ্যে একটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-ল-৬৭-৪৯৮৮ এবং অপরটি রেজিস্ট্রেশনবিহীন।
উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল যথাযথ নিয়মে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে মাদক কারবারি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।









