সাঁথিয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার, ৪৫০০ টাকা উদ্ধার

, ক্রাইম রিপোর্টার
  • আপলোডের সময় : Monday, September 14, 2026,
সাঁথিয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার, ৪৫০০ টাকা উদ্ধার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সাঁথিয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার, ৪৫০০ টাকা উদ্ধার

সাঁথিয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার, ৪৫০০ টাকা উদ্ধার

আহমেদ শাকিল সুমন
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
পাবনা

পাবনার সাঁথিয়ায় ব্যবসায়ী আব্দুল আজিজ সরদার (৫৫) হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মনসুর আলী (৩৪), মো. সেলিম ব্যাপারী (৪০) ও মো. আকরাম মেম্বার (২৯)। তাদের কাছ থেকে লুণ্ঠিত ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর সকালে সাঁথিয়া থানাধীন এলাকায় একটি পুকুরের পানিতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের সময় মৃত ব্যক্তির গলায় কাটা দাগসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পরে নিহতের পরিচয় শনাক্ত হয়। তিনি সাঁথিয়া উপজেলার ভাঙ্গামত গ্রামের আব্দুল আজিজ সরদার (৫৫)। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর সাঁথিয়া থানায় হত্যা মামলা করা হয়।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৭ অক্টোবর) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায়… জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৭ অক্টোবর) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায়…

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে সেলিম ও মনসুরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ জানায়, নিহত আব্দুল আজিজ ছোট পরিসরে পেঁয়াজের ব্যবসা করতেন এবং নিয়মিত সঙ্গে টাকা রাখতেন। আসামিরা তার কাছে টাকা থাকার বিষয়টি জানত। তদন্তে উঠে এসেছে, টাকা নেওয়ার উদ্দেশ্যে গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে তাকে হত্যা করে ব্যবসার টাকা নিয়ে যায় তারা।

পুলিশের দাবি, গ্রেপ্তার সেলিমের কাছ থেকে লুণ্ঠিত টাকার মধ্যে ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনি ১ হাজার ৫০০ টাকা খরচ করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। অপর আসামি মনসুরও লুণ্ঠিত টাকা ভাগে পেয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাঁথিয়ার মো. দুলাল প্রামাণিকের ছেলে মো. মনসুর আলী (৩৪), মো. আবু সামাদ প্রামাণিকের ছেলে মো. সেলিম ব্যাপারী (৪০) এবং ভাঙ্গামত গ্রামের উত্তরপাড়ার মো. হুমায়ুন আলী মেম্বারের ছেলে মো. আকরাম মেম্বার (২৯)।

পুলিশ জানিয়েছে, মামলার অপর পলাতক আসামিকে গ্রেপ্তার ও লুণ্ঠিত বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি তদন্তাধীন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত