1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সহজ হলো ভিসা পদ্ধতি, ৯০ হাজার কর্মী নেবে ইউরোপের দেশ রোমানিয়া - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| বিকাল ৪:৫৬|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

সহজ হলো ভিসা পদ্ধতি, ৯০ হাজার কর্মী নেবে ইউরোপের দেশ রোমানিয়া

মোঃ আরিফ হোসেন
  • আপলোডের সময় : সোমবার, জানুয়ারি ৫, ২০২৬,
সহজ হলো ভিসা পদ্ধতি, ৯০ হাজার কর্মী নেবে ইউরোপের দেশ রোমানিয়া
সহজ হলো ভিসা পদ্ধতি, ৯০ হাজার কর্মী নেবে ইউরোপের দেশ রোমানিয়া

সহজ হলো ভিসা পদ্ধতি, ৯০ হাজার কর্মী নেবে ইউরোপের দেশ রোমানিয়া

মোঃ আরিফ হোসেন
স্টাফ রিপোর্টার

পূর্ব ইউরোপের শ্রমবাজারে কাজ করতে আগ্রহীদের জন্য আশাব্যঞ্জক খবর দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ রোমানিয়া। ২০২৬ সালের জন্য দেশটির সরকার ৯০ হাজার বিদেশি দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের কোটা অনুমোদন করেছে। একই সঙ্গে ভিসা প্রক্রিয়াও আগের তুলনায় সহজ করা হয়েছে, যা বাংলাদেশের মতো শ্রম রপ্তানিকারক দেশগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

রোমানিয়া সরকারের তথ্য ও জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন খাতে তীব্র জনবল সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অনেক শূন্যপদ স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হয়নি। পাশাপাশি তৃতীয় দেশের নাগরিকদের জন্য কাজের অনুমতির চাহিদা বেড়ে যাওয়ায় সরকার বড় পরিসরে নিয়োগ কোটা অনুমোদন দিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, কুরিয়ার খাতে সবচেয়ে বেশি কর্মী প্রয়োজন—২৬ হাজার ২৭৫ জন।
এ ছাড়া—

  • পণ্য পরিবহন ও হ্যান্ডলিং খাতে: ২০ হাজার ৯১২ জন

  • ভবন ভাঙা, গাঁথুনি, টাইলস ও পারকেট সংক্রান্ত অদক্ষ শ্রমিক: ২০ হাজার ৪৮৪ জন

  • নির্মাণ খাতে: ১৭ হাজার ৭৯৯ জন

  • বাণিজ্যিক খাতে: ১৬ হাজার ২৪৬ জন

  • কার ও ভ্যানচালক: ১২ হাজার ২৩৭ জন

  • রাঁধুনির সহকারী: ১২ হাজার ৭৭ জন

এ ছাড়া সড়কপথে পণ্যবাহী যানচালক ১১ হাজার ১৩৫ জন, নির্মাণকাজে ভাঙা ও কাটার কাজে অদক্ষ শ্রমিক ১০ হাজার ৮৭৮ জন এবং নিরাপত্তাকর্মী হিসেবে ১০ হাজার ৪৩৮ জন নিয়োগের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

রোমানিয়া সরকার জানিয়েছে, বিদেশি কর্মী নিয়োগের কোটা প্রতি বছর বা প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা হয়। শ্রম, পরিবার, যুব ও সামাজিক সংহতি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোমানিয়ার ইমিগ্রেশন বিষয়ক সাধারণ পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশি কর্মীদের জন্য ৮৩ হাজার ৯১৪টি কর্মসংস্থান বা পোস্টিং পারমিট ইস্যু করা হয়েছে। একই সময়ে আরও ৭ হাজার ৪১৮টি আবেদন প্রক্রিয়াধীন ছিল। তুলনামূলকভাবে ২০২৪ সালে মোট ১ লাখ ৫ হাজার ৯৭৭টি কর্মসংস্থান ও পোস্টিং পারমিট ইস্যু করা হয়েছিল।

একই সময়ে কর্মসংস্থানের উদ্দেশ্যে ৬১ হাজার ৯৫৪টি অস্থায়ী বসবাসের অনুমতি এবং পোস্টিংয়ের জন্য ১৫৬টি বসবাসের অনুমতি দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রোমানিয়ায় কাজের উদ্দেশ্যে বিদেশি নাগরিকদের জন্য ৪২ হাজার ৫৪৪টি ভিসা ইস্যু করা হয়েছে।

তবে এ সময় ৯ হাজার ৮৫১টি দীর্ঘমেয়াদি কর্মভিসার আবেদন প্রত্যাখ্যান, ২৭২টি ভিসা বাতিল বা প্রত্যাহার এবং ৪ হাজার ৬৪৮টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

সব মিলিয়ে, সহজতর ভিসা পদ্ধতি ও বড় পরিসরের নিয়োগ কোটা বাংলাদেশের কর্মীদের জন্য রোমানিয়ার শ্রমবাজারে নতুন করে উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper