সরাইলে ১০ টন ভারতীয় জিরাসহ তিনজন আটক

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, September 10, 2026,
সরাইলে ১০ টন ভারতীয় জিরাসহ তিনজন আটক
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সরাইলে ১০ টন ভারতীয় জিরাসহ তিনজন আটক

সরাইলে ১০ টন ভারতীয় জিরাসহ তিনজন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আমার সকাল ২৪
ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) যৌথ অভিযানে প্রায় ১০ টন ভারতীয় জিরাসহ তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার আলমগীর ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার আলমগীর

দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। আটক ব্যক্তিরা হলেন ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান। তাদের বাড়ি সিলেট ও রাজশাহী জেলায়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহবাজপুর এলাকায় বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে একটি যৌথ চেকপোস্ট বসানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ১০ হাজার ২০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি জানান, ট্রাকে থাকা ব্যক্তিরা জিরার পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে মালামাল জব্দের পাশাপাশি তিনজনকে আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত