1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সরকারি নিয়োগ ছাড়াই মাদারগঞ্জের ভূমি অফিসে ‘কম্পিউটার অপারেটর’ সিহাব! অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি স্পেন-বেলজিয়াম সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম, কেটেলারার গোলে জবাব শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায়, সেমিফাইনালে স্পেন মেরিনোর জাদুতে বেলজিয়ামকে বিদায়, ফ্রান্সের মুখোমুখি স্পেন ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত আর্জেন্টিনার ম্যাচের আগে সুইজারল্যান্ডে বড় ধাক্কা, খেলছেন না মানজাম্বি সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কোথায়? ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ীর হাতেই উঠবে বিশ্বকাপ, ভবিষ্যদ্বাণী কোর্তোয়ার আগৈলঝাড়ায় নবাগত ইউএনও নিরুপম মজুমদারের যোগদান জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর, মরহুম সভাপতি হাবিবুর রহমানের স্মরণে দোয়া মাহফিল কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের কোষাধ্যক্ষ জামাল উদ্দীনের বিদায়ী সংবর্ধনা সম্পন্ন আখাউড়া উত্তর ইউপি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি আবু তাহের ও সম্পাদক নজরুল ইসলাম রাহী নলছিটিতে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু পলাশবাড়ীতে বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আলোচনা সভা স্বেচ্ছাসেবক দল নেতা তারেকের ওপর হামলা, কারণ নিয়ে ভিন্ন দাবি গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দিরাই ও সিলেটে পুলিশের চিরুনি অভিযান: নারী নির্যাতন ও হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬ ঘিওরে ৪৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এম কয়ছর আহমেদ মেসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে সুইজারল্যান্ড, ফিরতে পারেন মানজাম্বি খেয়া নৌকায় অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের প্রায় ৭ লাখ টাকা ছিনতাই মতলব দক্ষিণে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে ‘জ্বীন আতঙ্কে’ মহিলা মাদ্রাসায় অসুস্থ ১৫ শিক্ষার্থী, ঝাড়ফুঁক নিয়ে বিতর্ক দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ রামপালে মাছের ঘেরের ওপর পোল্ট্রি খামার, পরিবেশ দূষণে জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগ নলছিটিতে সুগন্ধা নদীর তীব্র ভাঙন, বসতবাড়ি-মসজিদ-ভেড়িবাঁধ হুমকিতে সেমিফাইনালে ফ্রান্সের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে? কেন গাজার দায়িত্ব ছাড়ছে হামাস, নেপথ্যে কী? ইরানে নতুন বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র ইরানে ভয়াবহ হামলার পরও আলোচনা চলছে, বলছে যুক্তরাষ্ট্র ইরানে ফের হামলায় প্রস্তুত ইসরাইল, ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় স্পেন নাকি বেলজিয়াম—কে যাবে শেষ চারে? ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, ২০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা শুভ সন্ধ্যা সৈকতে নিখোঁজের তিন দিন পর কিশোর আসাদুলের মরদেহ উদ্ধার রাজধানীসহ সারা দেশে আরও দুই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস ১৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

সরকারি নিয়োগ ছাড়াই মাদারগঞ্জের ভূমি অফিসে ‘কম্পিউটার অপারেটর’ সিহাব! অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

শাহিন আলম হৃদয়
  • আপলোডের সময় : Wednesday, July 8, 2026,
সরকারি নিয়োগ ছাড়াই মাদারগঞ্জের ভূমি অফিসে ‘কম্পিউটার অপারেটর’ সিহাব! অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সরকারি নিয়োগ ছাড়াই মাদারগঞ্জের ভূমি অফিসে ‘কম্পিউটার অপারেটর’ সিহাব! অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সরকারি নিয়োগ ছাড়াই মাদারগঞ্জের ভূমি অফিসে ‘কম্পিউটার অপারেটর’ সিহাব! অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

শাহিন আলম হৃদয়
বিশেষ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়ন ভূমি অফিসে সরকারি কোনো নিয়োগ বা অনুমোদন ছাড়াই এক বহিরাগত ব্যক্তির মাধ্যমে অনলাইন ভূমি সেবা কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। একই সঙ্গে সেবাগ্রহীতাদের কাছ থেকে নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি সরেজমিনে গুনারীতলা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, নায়েবের কক্ষে সরকারি কম্পিউটারে বসে সিহাব নামে এক যুবক অনলাইন ভূমি-সংক্রান্ত বিভিন্ন নথিপত্র ও সেবা কার্যক্রম পরিচালনা করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সিহাবের বাড়ি জামালপুর সদরে। তিনি নিয়মিত ওই ভূমি অফিসে এসে বিভিন্ন দাপ্তরিক কাজ করে থাকেন।

অনুসন্ধানে জানা গেছে, গুনারীতলা ইউনিয়ন ভূমি অফিসে বর্তমানে উপসহকারী কর্মকর্তা আনসার আলী, নায়েব মো. বদরুল রশিদ, অফিস সহায়ক আল মামুন, অফিস সহায়ক হাবিল উদ্দিন এবং পরিচ্ছন্নতা কর্মী মোতালেব হোসেনসহ মোট পাঁচজন সরকারি কর্মচারী কর্মরত রয়েছেন। সরকারি জনবল থাকা সত্ত্বেও একজন বহিরাগত ব্যক্তি কীভাবে সরকারি কম্পিউটার ব্যবহার করে অফিসের কাজ পরিচালনা করছেন—এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, সিহাব ওই অফিসের উপসহকারী কর্মকর্তা আনসার আলীর শ্যালক। সেই পরিচয়ের প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে ভূমি অফিসে আসা সাধারণ সেবাগ্রহীতাদের বিভিন্ন কাজের কথা বলে রসিদ ছাড়াই অর্থ আদায় করে আসছেন। অভিযোগের সমর্থনে স্থানীয়দের কাছে রসিদ ছাড়া এক সেবাগ্রহীতার কাছ থেকে ৪০০ টাকা গ্রহণের একটি ভিডিওচিত্রও রয়েছে বলে দাবি করা হয়েছে।

বিষয়টি নিয়ে নায়েব মো. বদরুল রশিদের সঙ্গে কথা বললে তিনি সাংবাদিকদের জানান, সিহাব সরকারি কোনো নিয়োগপ্রাপ্ত ব্যক্তি নন এবং আউটসোর্সিংয়ের মাধ্যমেও তাকে নিয়োগ দেওয়া হয়নি। তিনি বলেন, “আজ থেকে তাকে আর অফিসে আসতে বা কম্পিউটারে বসতে দেওয়া হবে না।”

সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সিহাব দ্রুত অফিস কক্ষ ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরবর্তীতে তার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে উপসহকারী কর্মকর্তা আনসার আলীর বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার কাছ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি কোনো লিখিত অনুমোদন বা নিয়োগ ছাড়াই একজন বহিরাগত ব্যক্তি কীভাবে সরকারি অফিসের কম্পিউটার, নথিপত্র ও অনলাইন ভূমি সেবা পরিচালনার সুযোগ পেলেন, তা খতিয়ে দেখা জরুরি। পাশাপাশি রসিদ ছাড়া অর্থ আদায়ের অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper