1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সন্যাসিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ২:৩৯|
ব্রেকিং নিউজ:
লেবাননে ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৪, যুদ্ধবিরতি নিয়েও অনিশ্চয়তা আখাউড়ায় গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটের মাজার দিঘিতে কুমিরের হামলা নিয়ে আলোচনা, পরীমণির মন্তব্য ভাইরাল ইন্দোনেশিয়ায় কোরআনের ওপর পা রেখে শপথ, ভিডিও ভাইরাল—দুই নারী গ্রেপ্তার বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়া নিহত শাহজাদপুরে ফসলি জমি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য হবিগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে যৌথ অভিযান নোয়াখালী পৌর এলাকায় ইয়াবাসহ যুবক আটক সালথায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত প্রেমের বিয়ে শেষে করুণ পরিণতি, স্বামীর হাতে প্রাণ গেল কিশোরী ঝর্ণার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত, পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন সাফফাত আরা সাঈদ ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই মোটরসাইকেল–অটোরিকশা সংঘর্ষে যুবক গুরুতর আহত, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি’র সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উজিরপুরে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু ১৪ এপ্রিল, আয়োজন বি.এন. খাঁন কলেজ মাঠে রুগ্‌ণ ঘোড়া জবাই করে ‘গরুর মাংস’ বিক্রি, মুন্সীগঞ্জে মূলহোতাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালী জেনারেল হাসপাতালে চুরি করতে এসে কুমিল্লার দুই নারী আটক আদমদীঘিতে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার ৭০০ পিস ইয়াবাসহ শাহজাহানপুরে দুই মাদক কারবারি গ্রেফতার নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়ার সাইট পরিচালনার অভিযোগে তিনজন গ্রেপ্তার পাইপলাইনে আরও ৮ হাজার টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুর ওয়েল হেড ডিপোতে বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি: মন্ডল ট্রেডার্সসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মোরশেদ গ্রেফতার জগন্নাথপুরে ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা: মুহূর্তেই নিভে গেল নুর আমিনের জীবন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি শুরু দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে রাণীশংকৈলের প্রবাসী যুবকের মৃত্যু, পরিবারে শোকের মাতম শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলব দক্ষিণে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত মাদকবিরোধী হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার গুদামে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ও সিলগালা মান্দায় বরখাস্ত প্রধান শিক্ষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; স্বর্ণ-টাকা লুটের অভিযোগ মানিকগঞ্জে আভিজাত্যের আড়ালে মাদক ও দেহব্যবসা: দম্পতি গ্রেপ্তার, বিপুল টাকা ও ইয়াবা উদ্ধার ধামইরহাটে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রুহুল আমিন ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক, উদ্ধার সাড়ে ১৯ লাখ টাকা নাসিরনগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায্যমূল্যের বাইরে জ্বালানি বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে ভুক্তভোগীরা

সন্যাসিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ঝুমুরী আক্তার সন্ধ্যা
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬,
সন্যাসিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
সন্যাসিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

সন্যাসিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি | ঝুমুরী আক্তার সন্ধ্যা

মাদারীপুরের শিবচরে সন্যাসিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোহিনুর চেয়ারম্যান। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা জুনায়েত হোসেন।

বক্তারা বলেন, এবারের নির্বাচন প্রতীকের নয়—যোগ্যতার। তারা আশা প্রকাশ করেন, সন্যাসিরচর এলাকা থেকে বিপুল ভোটে কামাল জামান মোল্লাকে নির্বাচিত করা হবে এবং ভবিষ্যতে তিনি মন্ত্রী হয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন।

সভাপতির বক্তব্যে কোহিনুর চেয়ারম্যান বলেন,
“আমার দীর্ঘ ৪৭ বছরের জীবনে জামান মোল্লার মতো উদার, সৎ ও মানবিক মানুষ খুব কমই দেখেছি। আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করবো।”

আমির বেপারি বলেন,
“জামান মোল্লা অত্যন্ত মিশুক ও যোগ্য নেতা। তিনি সাধারণ মানুষের কথা শোনেন এবং সবসময় পাশে থাকেন।”

শিবচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান সাজু মোল্লা বলেন,
“দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নানা বাধা এসেছে, কিন্তু জামান মোল্লাকে দমিয়ে রাখা যায়নি। তিনি আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন।”

প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা ভোটারদের উদ্দেশে বলেন,
“আমি শুধু আপনাদের ভোট চাই। নির্বাচিত হলে মনে করবেন আপনাদেরই একজন ভাই সংসদে গেছে। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। শিবচরে কোনো অন্যায় হতে দেব না।”

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন শাজাহান সাজু মোল্লা, ইমন মৃধা, মাসুম বেপারি, জালান মৃধা, আয়ুব মৃধা, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper