1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সন্তানদের লেখাপড়ায় সময় ও সাপোর্ট দিন, তারা অনেকদূর এগিয়ে যাবে: পররাষ্ট্র উপদেষ্টা - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১১:৩১|
ব্রেকিং নিউজ:
ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ

সন্তানদের লেখাপড়ায় সময় ও সাপোর্ট দিন, তারা অনেকদূর এগিয়ে যাবে: পররাষ্ট্র উপদেষ্টা

মোঃ রাব্বি রহমান
  • আপলোডের সময় : সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫,
সন্তানদের লেখাপড়ায় সময় ও সাপোর্ট দিন, তারা অনেকদূর এগিয়ে যাবে: পররাষ্ট্র উপদেষ্টা
সন্তানদের লেখাপড়ায় সময় ও সাপোর্ট দিন, তারা অনেকদূর এগিয়ে যাবে: পররাষ্ট্র উপদেষ্টা

সন্তানদের লেখাপড়ায় সময় ও সাপোর্ট দিন, তারা অনেকদূর এগিয়ে যাবে: পররাষ্ট্র উপদেষ্টা

নীলফামারী, মোঃ রাব্বি রহমান:
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও এলাকার সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, সন্তানদের লেখাপড়ায় পর্যাপ্ত সময় ও সাপোর্ট দিলে তারা অনেকদূর এগিয়ে যাবে।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে ৬৩ বছর পর প্রিয় বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি বলেন, “ভালভাবে লেখাপড়া করলে মোট যোগফল হবে দেশের লাভ। লেখাপড়ার বিকল্প নেই।” তিনি তার প্রিয় শিক্ষক জহুরুল ইসলাম ও তিনজন গুণি শিক্ষকের কথা স্মরণ করে বলেন, “স্যাররা স্বল্প বেতনে মন দিয়ে পড়াতেন, বলেই আমি এই পর্যায়ে এসেছি।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশে গত ৬০ বছরে শিক্ষার ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন এসেছে। বিশেষ করে নারী শিক্ষার ব্যাপক উন্নতি হয়েছে। তবে শিক্ষাখাতে বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তার উপর তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “শিক্ষাখাতে মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ থাকা উচিত। শুধু বরাদ্দ নয়, এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।”

তিনি জিডিবির ১০ শতাংশ শিক্ষায় বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরে উল্লেখ করেন, শিক্ষার গুণগত মান না বাড়ায় বিদেশে শ্রমিকেরা প্রতারণার শিকার হচ্ছে এবং অন্য দেশের তুলনায় তাদের বেতন অনেক কম। তিনি জনগণকে জনসম্পদে পরিণত করার গুরুত্বের উপর জোর দেন।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তনিমা জামান তন্বী, মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper