সংসদ সদস্য নাছির চৌধুরীর সঙ্গে দিরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
- আপলোডের সময় : Friday, October 9, 2026,

সংসদ সদস্য নাছির চৌধুরীর সঙ্গে দিরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দিরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৮টায় দিরাই ডাকবাংলোয় সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ শেষে মতবিনিময় সভায় মিলিত হন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় দিরাই প্রেসক্লাবের স্থায়ী ভবন নির্মাণ, এলাকার উন্নয়ন, সামাজিক সমস্যা ও সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব ও পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
মতবিনিময়কালে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেন, “আমাদের এলাকা নানা ধরনের সংকটে রয়েছে। দেশে সৎ লোকের বড়ই অভাব। আগামীতে সৎ লোকদের খুঁজে খুঁজে নির্বাচিত করতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। সৎ ও যোগ্য লোক নির্বাচিত হলে সমাজ উপকৃত হবে।”
এ জন্য সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাছির চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও দিরাই প্রেসক্লাবের উপদেষ্টা রুদ্র মিজান, প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সহসভাপতি শাহাজান মাহমুদ হেলাল, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক উবাইদুল হক, দপ্তর সম্পাদক দিপংকর বনিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য মোশাহিদ আহমেদ, আবু হানিফ চৌধুরী ও প্রশান্ত সাগর দাস এবং প্রেসক্লাবের সদস্য পাবেল হাসান, এহিয়া আহমদ লিটন, রায়হান ও আয়মান মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।