1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাই, যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড - আমার সকাল ২৪ |
২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৯:২৫|
ব্রেকিং নিউজ:
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবি: ২২ নিহত, ১৮ বাংলাদেশি নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার সেনাবাহিনী প্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গমন প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বাতিল ছাতক প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত সড়ক দুর্ঘটনায় ভাঙ্গুড়ার বিএনপি নেতার মৃত্যু সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ নতুন কমিটি গঠন সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ছড়ানোয় উদ্বেগ প্রকাশ বৃহত্তর নোয়াখালী যুব সমিতির পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: গরুর মাংস বলে বিক্রি হচ্ছিল ঘোড়ার মাংস, ৯টি জবাই ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার ঢাকা মহানগর উত্তরে কোকো যুব ও ক্রীড়া সংসদের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ভূঁঞা রূপগঞ্জে পাওনা টাকার জেরে ৯ মাসের শিশু অপহরণ: নারী আটক সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবি চাকরির খোঁজে গিয়ে লাশ হয়ে ফিরলেন নাসিমা আখাউড়ার বাউতলা সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ ঝিকরগাছায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুরুদাসপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন লাকসামে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শাহজাদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পল্লবীতে কিবরিয়া হত্যা: রিভলবারসহ দুই শুটার গ্রেফতার মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা: ট্রাম্প ইরানে পারমাণবিক বোমা তৈরির দাবি জোরালো হচ্ছে ‘ভেঙে পড়ার’ দ্বারপ্রান্তে ইসরাইলি সেনাবাহিনী, সতর্কবার্তা সেনাপ্রধানের রাজধানীতে বগুড়ার সাবেক এমপি গ্রেফতার সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা চন্দনাইশে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)-এর শ্রদ্ধা ব্রেক ফেল করে সাপছড়িতে বাস উল্টে আহত ১৯, আশঙ্কাজনক যাত্রী চট্টগ্রামে রেফার গুরুদাসপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চারঘাট উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করতে শিমুল সরকারের বিকল্প নেই: তৃণমূলের দাবি বাকেরগঞ্জে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শিবচরে উৎসবমুখর স্বাধীনতা দিবস উদযাপন মাদারীপুরে শিবচরে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: মামলার ভয়ে পুরুষশূন্য গ্রাম, মানবেতর জীবন নারীদের তেল নিতে বাধ্যতামূলক ‘ফুয়েল কার্ড’, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা শিবচরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রাঙামাটি শহরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার হয়েছেন। ভাঙ্গুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়, হাসপাতাল পরিদর্শন ও কঠোর বার্তা পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ দোকান পুড়ে ছাই—কোটি টাকার ক্ষ ভূইয়ারহাট বাজারে ভয়াবহ আগুনে ২৪ দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাই, যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড

মোঃ মারুফ হোসেন
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬,
শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাই, যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড
শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাই, যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড

শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাই, যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড

মোঃ মারুফ হোসেন, শেরপুর প্রতিনিধি

শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে অনুপ্রবেশ করে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনায় মাসুদ হোসেন সজীব (২৫) নামে এক যুবককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, একদল ব্যক্তি আকস্মিকভাবে কেন্দ্রের দুটি কক্ষে ঢুকে তিনটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এর মধ্যে দুটি ছিল জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়, যেখানে একটি নির্দিষ্ট প্রতীকের পক্ষে দেওয়া কিছু ভোট পাওয়া গেছে বলে জানা গেছে। অন্য দুটি ব্যালট বই এখনও উদ্ধার হয়নি।

ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। আটককৃতদের মধ্যে মাসুদ হোসেন সজীবকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে দণ্ডাদেশ প্রদান করেন বলে নিশ্চিত করেছেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মাহবুবা হক।

উল্লেখ্য, শেরপুর-১ ও শেরপুর-২ আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ আগেই স্থগিত করা হয়েছে। জেলার অন্যত্র ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কেন্দ্র এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper