1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিচার শুরুর আদেশ - আমার সকাল ২৪ |
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ২:১৩|
ব্রেকিং নিউজ:
লেবাননে ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৪, যুদ্ধবিরতি নিয়েও অনিশ্চয়তা আখাউড়ায় গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটের মাজার দিঘিতে কুমিরের হামলা নিয়ে আলোচনা, পরীমণির মন্তব্য ভাইরাল ইন্দোনেশিয়ায় কোরআনের ওপর পা রেখে শপথ, ভিডিও ভাইরাল—দুই নারী গ্রেপ্তার বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়া নিহত শাহজাদপুরে ফসলি জমি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য হবিগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে যৌথ অভিযান নোয়াখালী পৌর এলাকায় ইয়াবাসহ যুবক আটক সালথায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত প্রেমের বিয়ে শেষে করুণ পরিণতি, স্বামীর হাতে প্রাণ গেল কিশোরী ঝর্ণার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত, পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন সাফফাত আরা সাঈদ ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই মোটরসাইকেল–অটোরিকশা সংঘর্ষে যুবক গুরুতর আহত, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি’র সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উজিরপুরে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু ১৪ এপ্রিল, আয়োজন বি.এন. খাঁন কলেজ মাঠে রুগ্‌ণ ঘোড়া জবাই করে ‘গরুর মাংস’ বিক্রি, মুন্সীগঞ্জে মূলহোতাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালী জেনারেল হাসপাতালে চুরি করতে এসে কুমিল্লার দুই নারী আটক আদমদীঘিতে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার ৭০০ পিস ইয়াবাসহ শাহজাহানপুরে দুই মাদক কারবারি গ্রেফতার নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়ার সাইট পরিচালনার অভিযোগে তিনজন গ্রেপ্তার পাইপলাইনে আরও ৮ হাজার টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুর ওয়েল হেড ডিপোতে বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি: মন্ডল ট্রেডার্সসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মোরশেদ গ্রেফতার জগন্নাথপুরে ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা: মুহূর্তেই নিভে গেল নুর আমিনের জীবন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি শুরু দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে রাণীশংকৈলের প্রবাসী যুবকের মৃত্যু, পরিবারে শোকের মাতম শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলব দক্ষিণে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত মাদকবিরোধী হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার গুদামে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ও সিলগালা মান্দায় বরখাস্ত প্রধান শিক্ষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; স্বর্ণ-টাকা লুটের অভিযোগ মানিকগঞ্জে আভিজাত্যের আড়ালে মাদক ও দেহব্যবসা: দম্পতি গ্রেপ্তার, বিপুল টাকা ও ইয়াবা উদ্ধার ধামইরহাটে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রুহুল আমিন ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক, উদ্ধার সাড়ে ১৯ লাখ টাকা নাসিরনগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায্যমূল্যের বাইরে জ্বালানি বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে ভুক্তভোগীরা

শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিচার শুরুর আদেশ

আমার সকাল ২৪
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫,
শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিচার শুরুর আদেশ
শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিচার শুরুর আদেশ

শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিচার শুরুর আদেশ

ডেস্ক রিপোর্ট | আমার সকাল ২৪

আওয়ামী লীগ সরকারের শাসনামলে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)-এ ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান ১১ জন সেনা কর্মকর্তাসহ মোট ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এই আদেশ দেন।

এ মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। গত ৭ ডিসেম্বর প্রসিকিউশনের পক্ষ থেকে বিচার শুরুর আবেদন জানিয়ে শুনানি শেষ করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, ডিজিএফআইয়ের জেআইসি সেলে শতশত মানুষকে অবৈধভাবে আটক রেখে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের শিকার হয়ে পরে মুক্তি পান আব্দুল্লাহ হিল আমান আজমী, মাইকেল চাকমাসহ ২৬ জন। রাষ্ট্রপক্ষের দাবি, সকল গুম ও নির্যাতনের নির্দেশ দিতেন শেখ হাসিনা এবং তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সেনা কর্মকর্তাদের মাধ্যমে তা বাস্তবায়ন করতেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা শেখ হাসিনাসহ অভিযুক্তদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন।

মামলায় গ্রেপ্তার থাকা তিন আসামি হলেন—
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন,
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও
ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ডিজিএফআইয়ের একাধিক সাবেক মহাপরিচালক ও উচ্চপদস্থ সেনা কর্মকর্তা।

এদিকে পৃথক আরেক মামলায় জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে ছয়জন হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper