1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অস্থিতিশীলতা মোকাবিলায় ভাঙ্গায় কড়া নিরাপত্তা - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
কাদিয়ানী ও শিয়া মতবাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ লালাবাজারে রাস্তার বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস রুমমেটদের ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া যুক্তরাজ্যপ্রবাসী যুবকের কাছে পাঠানোর অভিযোগ, ইবি ছাত্রীকে ঘিরে তদন্তের আভাস প্রেমিকার বিয়ের দিন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য নলছিটিতে দুই মোবাইল চুরির অভিযোগে কিশোর আটক, পুলিশের কাছে সোপর্দ নলছিটিতে প্রথমবারের মতো যাত্রা শুরু করছে বাবরের দৃঢ়তায় ৪৯ বছরের অপেক্ষার অবসান, বিদেশের মাটিতে পাকিস্তানের টেস্ট জয় ২০২৮ যুব বিশ্বকাপ লক্ষ্য, রাজশাহীতে ৩০ ক্রিকেটার নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের নতুন ক্যাম্প বাংলাদেশ ম্যাচ নিয়ে রোমাঞ্চিত হ্যাজলউড, ‘অনেক অচেনার মুখোমুখি হতে যাচ্ছি’ ওয়াসিম-ইমরানের রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে সেঞ্চুরির রহস্য জানালেন মিরাজ নতুন বিশ্বরেকর্ড গড়লেন বাটলার এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তান সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ডের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা চীনের, ড্রোন রপ্তানিতে নিয়ন্ত্রণসহ নতুন নিষেধাজ্ঞা অভ্যুত্থানের পর প্রথম সরকারি সফরে থাইল্যান্ডে মিন অং হ্লাইং উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সতর্ক দক্ষিণ কোরিয়া ও জাপান থাইল্যান্ডের স্কুলে শিক্ষকের ওপর গুলি, নিহত শিক্ষক ও হামলাকারী শিক্ষার্থী বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় ৭ শ্রমিক নিহত, আহত ১৭ ২৯ কোটি টাকা আত্মসাৎ: জিপিওর সহকারী পোস্টমাস্টারের ৫ বছরের কারাদণ্ড বিএনপি নেতাকে বাঁচাতে গিয়ে বুকে গুলি খেলেন সহযোগী সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ হাতিয়ায় সাপে কাটা রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি স্নেক ভেনম সরবরাহ ওভারটেক করতে গিয়ে সড়কে ঝরল যুবকের প্রাণ গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চার বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ নবগঠিত প্রাথমিক শিক্ষক সমিতির কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, বন্ধ চলাচল আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিমনগর দাড়ির ওপর প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি রায়পুরে শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, স্বাস্থ্যসেবায় নতুন আশার বার্তা রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: সৎ শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগে মানববন্ধন সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন নাসিম হোসাইন সিলেটে ১৮৭ একর আয়তনের নতুন বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার ঘোষণাসিলেটে ১৮৭ একর আয়তনের নতুন বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার ঘোষণা বারবার দুর্ঘটনা ঘটলেও লাগামহীন বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনা: খুঁটিবিহীন লাইন ও মানহীন তার সংস্কারের দাবিতে ৭০ পরিবারের মানববন্ধন বোচাগঞ্জে সমম্বিত সাংস্কৃতিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির বিজয় মিছিল

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অস্থিতিশীলতা মোকাবিলায় ভাঙ্গায় কড়া নিরাপত্তা

মো: শাহীন হাওলাদার
  • আপলোডের সময় : Wednesday, November 19, 2025,
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অস্থিতিশীলতা মোকাবিলায় ভাঙ্গায় কড়া নিরাপত্তা
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অস্থিতিশীলতা মোকাবিলায় ভাঙ্গায় কড়া নিরাপত্তা

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অস্থিতিশীলতা মোকাবিলায় ভাঙ্গায় কড়া নিরাপত্তা

মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার

শেখ হাসিনার বিচারের রায়কে ঘিরে সম্ভাব্য যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় কড়া অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এসময় তিনি মাঠপর্যায়ের সদস্যদের মোতায়েন, টহল কার্যক্রম এবং নিরাপত্তা বলয়ের প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন,
“কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে জনগণের জান-মাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। মহাসড়কসহ আশঙ্কাজনক পয়েন্টগুলোতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও আনসার মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি এতটাই সুসংগঠিত যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সুযোগ নেই।”
তিনি আরও জানান, বর্তমানে বিশৃঙ্খলা সৃষ্টির মতো কোনো তথ্য তাদের কাছে নেই।

ভোর থেকেই ফরিদপুর সদরসহ জেলার সব উপজেলার গুরুত্বপূর্ণ মোড়, বাজার, সরকারি ভবন ও মহাসড়ক সংযোগস্থলে যৌথ চেকপোস্ট বসিয়েছে পুলিশ, র‌্যাব ও বিজিবি। পথচারী এবং যানবাহনে সার্বক্ষণিক তল্লাশি চালানো হচ্ছে। ভাঙ্গার বড়বাজার মোড়, নতুন ও পুরনো বাসস্ট্যান্ড, ভাঙ্গা গোলচত্বরসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থান লক্ষ্য করা গেছে। এছাড়াও টহল জোরদার করেছে বিজিবি, র‌্যাব ও পুলিশের একাধিক টিম।

এদিকে সকাল সাড়ে নয়টার দিকে কৃষক দল ভাঙ্গার বিভিন্ন এলাকায় মিছিল বের করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বর্তমানে পুরো ভাঙ্গা ও ফরিদপুর অঞ্চলে পরিস্থিতি শান্ত ও সম্পূর্ণ নিয়ন্ত্রিত রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper