শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে আইনি প্রক্রিয়ার ব্যাখ্যা দিলেন ত্রিবেদী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, October 3, 2026,
শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে আইনি প্রক্রিয়ার ব্যাখ্যা দিলেন ত্রিবেদী
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে আইনি প্রক্রিয়ার ব্যাখ্যা দিলেন ত্রিবেদী

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে আইনি প্রক্রিয়ার ব্যাখ্যা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া সম্ভব নয়, কারণ বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) ঢাকায় আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভার্সেশন ২০২৬’-এর একটি সেশনে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ইফতেখার প্রশ্ন করেন, ভারত কবে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে। জবাবে দীনেশ ত্রিবেদী প্রথমে রসিকতা করে বলেন, এ প্রশ্নের উত্তর লাঞ্চের পর দেওয়া যায় কি না এবং সেই লাঞ্চ যেন প্রশ্নকারী শিক্ষার্থীর বাড়িতে হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পরে তিনি বলেন, ভারত সরকার বিষয়টি নিয়ে বারবার আলোচনা করছে। এখানে একটি আইনি ও সুসংগঠিত প্রক্রিয়া রয়েছে এবং সেই প্রক্রিয়া চলমান। আদালত সংশ্লিষ্ট থাকায় কেউ নির্দিষ্ট সময়সীমা দিতে পারবেন না বলেও জানান তিনি।

প্রজন্মের পর প্রজন্ম বঙ্গোপসাগর বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করছে: প্রধানমন্ত্রী প্রজন্মের পর প্রজন্ম বঙ্গোপসাগর বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করছে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা কীভাবে ভারতে গিয়েছিলেন—সে প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতির কারণে তিনি ভারতে গিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশি সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ ভারতে এসেছিল এবং সে সময় ভারতও এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি বলেন, শেখ হাসিনা যখন বাংলাদেশ ছাড়েন, তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ওই পরিস্থিতিতে তাকে ভারতে অবতরণের সুযোগ না দিলে ভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হতে পারত বলে মন্তব্য করেন তিনি।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, ভারত ও বাংলাদেশ উভয় দেশেই গণতান্ত্রিক ও আইনি ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি নিয়ে যে আইনি প্রক্রিয়া চলছে, সেটি সেই ব্যবস্থার মধ্য দিয়েই এগোচ্ছে।

এর আগে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। ভারতীয় হাইকমিশনারের বক্তব্য অনুযায়ী, এ বিষয়ে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রশ্নোত্তর পর্বের শেষে দীনেশ ত্রিবেদী আবারও রসিকতা করে বলেন, তাঁর লাঞ্চের পাওনা রয়ে গেল।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত