1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শীতে ত্বকের যত্ন: প্রাকৃতিক উপায়ে রুক্ষতা দূর করার সহজ উপায় - আমার সকাল ২৪ |
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| দুপুর ১:০৩|
ব্রেকিং নিউজ:
তোতার দ্বীয়া দখলকে কেন্দ্র করে সংঘাত: সীমান্তে বাড়ছে গুলির শব্দ, আতঙ্কে বাংলাদেশি নাগরিক ১১ দলীয় জোটে আসন বণ্টন নিয়ে টানাপোড়েন, আজ চূড়ান্ত সিদ্ধান্ত পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ টেকনাফে কথিত অপরাধীর মৃত্যুর খবরে চাঞ্চল্য দেড় কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য ট্রাকের বালির নিচে জব্দ বেতাগীতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ অনুষ্ঠান ও গণভোট বিষয়ে জেলা প্রশাসকের মতবিনিময় ফরিদপুরে বক্তব্য বিকৃত প্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন সালথায় ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন ঠাকুরগাঁও-৩: স্বতন্ত্র প্রার্থী আশা মনির প্রার্থিতা বৈধ উলিপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানকৃত ২৪৬০ কেজি জিরা সহ ২ জন আটক ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কেজি গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার সাতক্ষীরায় বাসচাপায় ছাত্রদল নেতা নিহত সুন্দরবনে পাচারের সময় ফাঁদসহ ১০০ কেজি হরিণের মাংস উদ্ধার মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত, মহাসড়কে যান চলাচল বন্ধ নৌ–পুলিশের অভিযানে মেঘনা থেকে অপহৃত ৪ জেলে উদ্ধার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নাটোর-২ আসনে বিচারিক কমিটির সরেজমিন পরিদর্শন প্রবাসীদের সুসংবাদ দিলেন আসিফ নজরুল বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে শিবচরে যোগদান করতে না পেরে ফিরে গেলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা দুপক্ষের সংঘর্ষে ভাঙ্গা রণক্ষেত্র, আহত ২৫ ৬৭,২০৮ শূন্য পদে ৭ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণে বিশেষ নির্দেশনা মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর দিলো এনবিআর ভদ্রাসন ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক: কামাল জামান মোল্লার প্রতিশ্রুতি—“নির্বাচিত হলে কোনো অন্যায় হতে দেব না” বড় দিন উপলক্ষে আলীকদমে ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ছাতকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে মানববন্ধন সালথায় ৪ জুয়াড়ী আটক ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজাসহ আটক ১ ফুলবাড়ী সীমান্তে বিজিবি–বিএসএফ উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক নির্বাচনে সংস্কারের ডাক আশুগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক উখিয়ায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে নির্বাচনকে কেন্দ্র করে গাড়ি ধরার বিশেষ অভিযান জোরদার সালথার বল্লভদীতে উঠান বৈঠক ও শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল রাঙ্গাবালীতে ৪ ইউপি সদস্যসহ ৬ জনের বিএনপিতে যোগদান ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের ৫ নেতা পদত্যাগ করে খেলাফত মজলিশে যোগদান বেলকুচিতে দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

শীতে ত্বকের যত্ন: প্রাকৃতিক উপায়ে রুক্ষতা দূর করার সহজ উপায়

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫,
শীতে ত্বকের যত্ন: প্রাকৃতিক উপায়ে রুক্ষতা দূর করার সহজ উপায়
শীতে ত্বকের যত্ন: প্রাকৃতিক উপায়ে রুক্ষতা দূর করার সহজ উপায়

শীতে ত্বকের যত্ন: প্রাকৃতিক উপায়ে রুক্ষতা দূর করার সহজ উপায়

প্রকৃতি থেকে গরম আবহাওয়া বিদায় নিতে শুরু করেছে। এর সঙ্গে সঙ্গে আগমনী বার্তা দিচ্ছে শীত। ঋতু পরিবর্তনের এই সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের ত্বক। শীতের ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় ত্বকে দেখা দেয় রুক্ষতা, খসখসে ভাব ও শুষ্কতা। তবে কিছু সহজ অভ্যাস ও প্রাকৃতিক যত্নের মাধ্যমে শীতে ত্বককে রাখা যায় সুস্থ ও কোমল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার–এর এক প্রতিবেদনে ত্বক বিশেষজ্ঞরা জানান, এই মৌসুমে ত্বকের সবচেয়ে বেশি প্রয়োজন অতিরিক্ত আর্দ্রতা। তাই শীতে ত্বকের যত্নে নিয়মিত গোসল ও ময়েশ্চারাইজারের ব্যবহার অত্যন্ত জরুরি।

গোসলের পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন

গোসলের পর ত্বক সামান্য ভেজা থাকতেই পুরো শরীরে ময়েশ্চারাইজার মেখে নিতে হবে। এতে ত্বকের ভেতরে আর্দ্রতা ধরে রাখা সহজ হয়। শীতে ত্বক সুরক্ষার প্রধান অস্ত্রই হলো ভালো মানের ময়েশ্চারাইজার।

লোশন ও অলিভ অয়েল ব্যবহার

ময়েশ্চারাইজার হিসেবে ভালো ব্র্যান্ডের বডি লোশন ব্যবহার করুন। পাশাপাশি নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করলে ত্বক আরও বেশি পুষ্টি পায়। তবে এসব উপাদান ব্যবহারের আগে ত্বক অবশ্যই পরিষ্কার থাকতে হবে।

অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলুন

শীতের সময় অনেকেই আরামের জন্য গরম পানি দিয়ে গোসল করেন। কিন্তু অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়, ফলে ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে। তাই হালকা কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করাই ভালো।

নিয়মিত গোসল জরুরি

শীতে অনেকে ঠান্ডার কারণে নিয়মিত গোসল এড়িয়ে যান। এতে ত্বকে ধুলাবালি জমে সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই ঠান্ডাকে ভয় না পেয়ে নিয়মিত গোসল করার অভ্যাস বজায় রাখুন।

ঠান্ডা বাতাস থেকে ত্বক রক্ষা করুন

শীতের সময় সরাসরি ঠান্ডা বাতাস যেন ত্বকে না লাগে, সে জন্য শীতের পোশাকে শরীর ঢেকে রাখুন। বাইরে বের হলে মাফলার, টুপি, হাত মোজা ও উপযুক্ত শীতের পোশাক ব্যবহার করুন।

ঘরের পরিবেশে হিউমিডিফায়ার ব্যবহার

বাড়িতে থাকলে অতিরিক্ত হিটার ব্যবহার না করে হিউমিডিফায়ার ব্যবহার করুন। এতে ঘরের বাতাসে আর্দ্রতা বজায় থাকে এবং ত্বক কম শুষ্ক হয়।

সঠিক যত্ন ও সচেতনতা থাকলে শীতেও ত্বক থাকবে সুস্থ, কোমল ও উজ্জ্বল। তাই এখনই ত্বকের যত্নে নিয়মিত অভ্যাস গড়ে তুলুন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper