
বিস্তারিত:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন (৪৮) ও মোঃ ধনু মিয়া (৫৭) কে গ্রেফতার করেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা নরসিংদী জেলার সদর থানার বিলাসদী এলাকার বাসিন্দা। আল আমিনের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় কসবা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।