
মাদারীপুর প্রতিনিধি: সুমন মাদব্বর
মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে শেখ জায়েদ হোসেন (১৮) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালকান্দা গ্রামের বাসিন্দা শেখ ওমর ফারুকের ছেলে শেখ জায়েদ হোসেন একই এলাকার একটি পরিত্যক্ত বাড়ির ছাদে ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে শিবচর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত জানান, “অভিযুক্তকে স্থানীয়রা আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও জানান, ভুক্তভোগী নারীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারের জন্য পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে।