1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শিবচরে নির্বাচনকে ঘিরে জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ১:৫৬|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুরুদাসপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন লাকসামে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শাহজাদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পল্লবীতে কিবরিয়া হত্যা: রিভলবারসহ দুই শুটার গ্রেফতার মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা: ট্রাম্প ইরানে পারমাণবিক বোমা তৈরির দাবি জোরালো হচ্ছে ‘ভেঙে পড়ার’ দ্বারপ্রান্তে ইসরাইলি সেনাবাহিনী, সতর্কবার্তা সেনাপ্রধানের রাজধানীতে বগুড়ার সাবেক এমপি গ্রেফতার সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা চন্দনাইশে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)-এর শ্রদ্ধা ব্রেক ফেল করে সাপছড়িতে বাস উল্টে আহত ১৯, আশঙ্কাজনক যাত্রী চট্টগ্রামে রেফার গুরুদাসপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চারঘাট উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করতে শিমুল সরকারের বিকল্প নেই: তৃণমূলের দাবি বাকেরগঞ্জে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শিবচরে উৎসবমুখর স্বাধীনতা দিবস উদযাপন মাদারীপুরে শিবচরে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: মামলার ভয়ে পুরুষশূন্য গ্রাম, মানবেতর জীবন নারীদের তেল নিতে বাধ্যতামূলক ‘ফুয়েল কার্ড’, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা শিবচরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রাঙামাটি শহরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার হয়েছেন। ভাঙ্গুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়, হাসপাতাল পরিদর্শন ও কঠোর বার্তা পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ দোকান পুড়ে ছাই—কোটি টাকার ক্ষ ভূইয়ারহাট বাজারে ভয়াবহ আগুনে ২৪ দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি মাইজদীতে তেলের জন্য দীর্ঘ লাইন, উত্তেজনা—পুলিশ মোতায়েন যশোরে ডিবির অভিযানে ১১০ পিচ ইয়াবাসহ আটক ১ লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী গুরুতর আহত তরুণদের প্রত্যাশায় নতুন নেতৃত্বের বার্তা: বাকেরগঞ্জে আল আমীন মিরাজের সম্ভাব্য মেয়র প্রার্থীতা আলোচনায় কসবায় মাদকবিরোধী ভিডিও বানানোর কারণে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যা নাগরিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ বাবার চিকিৎসার জন্য সাহায্যের হাত চায় এলিপ্রু মার্মা ঝিকরগাছায় মাদককারবারীর হাতে পুলিশ সদস্য ছুরিকাহত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান এমপি কয়ছর আহমদের ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: মন্ত্রী শেখ রবিউল আলম রবি বগুড়ায় গাঁজা-অ্যালকোহলসহ ৫ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা কিশোরগঞ্জে ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নীলফামারীতে তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলা জরুরি: এমপি শেখ রেজাউল ইসলাম

শিবচরে নির্বাচনকে ঘিরে জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ঝুমুরী আক্তার সন্ধ্যা
  • আপলোডের সময় : বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬,
শিবচরে নির্বাচনকে ঘিরে জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
শিবচরে নির্বাচনকে ঘিরে জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

শিবচরে নির্বাচনকে ঘিরে জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ঝুমুরী আক্তার সন্ধ্যা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটকেন্দ্রসমূহে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে শিবচরের ঐতিহাসিক হাতির বাগান মাঠে প্যারেডের আয়োজন করা হয়। এতে পুলিশ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ও ভিডিপি সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। সুশৃঙ্খল সারিবদ্ধ উপস্থিতি ও কুচকাওয়াজের মাধ্যমে বাহিনীগুলো তাদের প্রস্তুতির দৃঢ় বার্তা তুলে ধরে।

প্যারেডে নির্বাচনকালীন দায়িত্ব বণ্টন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে নিরাপত্তা বলয় গঠন, টহল জোরদার, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমের কার্যক্রম এবং যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়। এছাড়া ভোটগ্রহণের দিন এবং ফলাফল ঘোষণা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কীভাবে সমন্বিতভাবে পরিচালিত হবে, তা নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর সিয়াম, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান এবং শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। তারা প্যারেড পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বক্তারা জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সরকারের অঙ্গীকার। সেই লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো প্রকার বিশৃঙ্খলা, ভয়ভীতি বা অপতৎপরতা বরদাস্ত করা হবে না। ভোটাররা যাতে নিরাপদ ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর নজরদারি থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানোসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্র্যান্ড ব্রিফিং প্যারেডের মাধ্যমে শিবচরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি দৃশ্যমানভাবে তুলে ধরা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper