শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ
- আপলোডের সময় : Sunday, October 4, 2026,

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ
জাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৪০ প্যাকেট বা ২৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮৩/৪-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামের পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।