শিক্ষা নিয়ে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না: এমপি মিলন

, জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : Monday, September 28, 2026,
শিক্ষা নিয়ে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না: এমপি মিলন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শিক্ষা নিয়ে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না: এমপি মিলন

শিক্ষা নিয়ে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না: এমপি মিলন

মোঃ শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, আমার সকাল ২৪
রাজশাহী

রাজশাহীর পবা উপজেলার দারুশা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুর (রাজশাহী-৩) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, শিক্ষা নিয়ে কোনো গাফিলতি বা তালবাহানা বরদাস্ত করা হবে না।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর। তারা একদিন খেলোয়াড়, পাইলট, ট্রেনচালক, বিজ্ঞানী, ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

পটিয়ায় কাদেরিয়া তাহসিনুল কোরআন সুন্নিয়া মডেল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল পটিয়ায় কাদেরিয়া তাহসিনুল কোরআন সুন্নিয়া মডেল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল

তিনি আরও বলেন, বর্তমান সরকার কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয় বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যে বিষয়ে পারদর্শী, তাদের সে বিষয়ে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় ভাতার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্বারোপ করে এমপি মিলন বলেন, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা ছাড়া কেউ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। তিনি শিক্ষার্থীদের বাবা-মায়ের কথা মান্য করা এবং গুরুজনদের সম্মান করার পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

দারুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্যসচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মুজাহিদ, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শিহাব উদ্দিন, পবা উপজেলা যুবদলের সাবেক সদস্য মাজদার রহমান এবং পবা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হাফিজুর রহমান হাফিজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত