শিক্ষার আলো সর্বস্তরে পৌঁছাতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, October 9, 2026,
শিক্ষার আলো সর্বস্তরে পৌঁছাতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শিক্ষার আলো সর্বস্তরে পৌঁছাতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

শিক্ষার আলো সর্বস্তরে পৌঁছাতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

মানসম্মত ও আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, শিক্ষার্থীদের বিশ্ব প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তুলতে শিক্ষা খাতের আধুনিকায়ন ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের ঘিওরে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং সর্বস্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য

শিক্ষা খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আফরোজা খানম রিতা বলেন, তাদের নেতা তারেক রহমান দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষার মাধ্যমে প্রয়াত মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের প্রস্তুত করতে মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি সৎ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান, প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত