শাহরাস্তির দুই নৌপথে দুই মাস ধরে টোল আদায় বন্ধ, রাজস্ব বঞ্চিত সরকার

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, September 10, 2026,
শাহরাস্তির দুই নৌপথে দুই মাস ধরে টোল আদায় বন্ধ, রাজস্ব বঞ্চিত সরকার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শাহরাস্তির দুই নৌপথে দুই মাস ধরে টোল আদায় বন্ধ, রাজস্ব বঞ্চিত সরকার

শাহরাস্তির দুই নৌপথে দুই মাস ধরে টোল আদায় বন্ধ, রাজস্ব বঞ্চিত সরকার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দুটি নৌপথে সরকারি নিয়মে শুল্ক আদায় কেন্দ্র ইজারা দেওয়া হলেও গত দুই মাস ধরে টোল আদায় করতে পারছেন না ইজারাদার। এতে একদিকে ইজারাদার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নথি অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জন্য হাজীগঞ্জের গন্ধর্বপুর থেকে শাহরাস্তির সূচিপাড়া ব্রিজ এবং সূচিপাড়া ব্রিজ থেকে চিতোষী ব্রিজ পর্যন্ত দুটি শুল্ক আদায় কেন্দ্র ইজারা দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রের ইজারা মূল্য নির্ধারণ করা হয় ৪ লাখ ৬০ হাজার টাকা। ভ্যাট ও আয়করসহ ইজারাদারকে মোট ১২ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে।

ইজারাদার ইসমাইল মোল্লা বলেন, পৈতৃক ভিটেমাটি বিক্রি করে ইজারার সরকারি অর্থ পরিশোধ করেছেন তিনি। নিয়ম অনুযায়ী কিছুদিন টোল আদায়ও করেছেন। তবে পরে স্থানীয় ঘাটমালিক ও প্রভাবশালী ব্যক্তিরা ইজারাটিকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে টোল দেওয়া বন্ধ করে দেন বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

ইসমাইল মোল্লা বলেন, “এখন আমি নিঃস্ব হওয়ার পথে।” এ পরিস্থিতিতে তিনি হাজীগঞ্জ-শাহরাস্তির স্থানীয় সংসদ সদস্য মমিনুল হকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে স্থানীয় ব্যবসায়ী ও নৌযানের চালকদের দাবি, এসব পয়েন্টে নতুন করে শুল্ক ও কর আরোপের ফলে তাদের ব্যবসায় অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে তারা ইজারার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিআইডব্লিউটিএ চাঁদপুর নদীবন্দরের বন্দর ও পরিবহন কর্মকর্তা হান্নান জানান, আইন ও বিধি অনুযায়ী নদীবন্দর এলাকার সীমানা নির্ধারণ এবং এর উন্নয়নের স্বার্থেই ওই পয়েন্টগুলো ইজারা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে সৃষ্ট সমস্যাগুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করে সরকারি রাজস্ব আদায় নিশ্চিত করার চেষ্টা চলছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত