শাহজাদপুরে ১৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
- আপলোডের সময় : Monday, October 12, 2026,

শাহজাদপুরে ১৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
মো. শরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৫ পিস ইয়াবাসহ মনির শেখ (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাতে পৌর সদরের ইসলামপুর রামবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনির শেখ শাহজাদপুর পৌর এলাকার ইসলামপুর রামবাড়ী গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে শাহজাদপুর থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ইসলামপুর রামবাড়ী এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত ১১টা ২৫ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির শেখ পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাঁকে আটক করে। স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাঁর পরিহিত পোশাক থেকে ১৫ পিস ইয়াবা, যার ওজন ১ দশমিক ৫ গ্রাম, উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির শেখ শাহজাদপুর ও আশপাশের এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সিরাজগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।