
মোঃ মনির হোসেন, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) পৌর শহরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক মিজানুর রহমান এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেক।
প্রোগ্রামে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক খালেদ সাইফুল্লাহ, সাবেক উপজেলা শিবির সভাপতি আব্দুস সবুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল হালিম। এছাড়াও শাহজাদপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও কর্মীবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন।
উপজেলা জামায়াত আমীর মিজানুর রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সাংবাদিকগণ জাতির বিবেক। জাতির ক্লান্তিকালে এই বিবেক যদি নিরব থাকে, তখন জাতির জীবনে বিপর্যয় নেমে আসে। তাই সাংবাদিকদের ভয়ভীতি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকেরা যদি সত্য প্রকাশ করতে গিয়ে কোনো বাঁধা বা হুমকির সম্মুখীন হন, জামায়াত তাদের পাশে থাকবে।”
অনুষ্ঠানটিতে সাংবাদিকতার গুরুত্ব এবং তাদের স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।