শাহজাদপুরে সরকারি খাস জমিতে নির্মাণকাজ, সরঞ্জাম জব্দ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, October 5, 2026,
শাহজাদপুরে সরকারি খাস জমিতে নির্মাণকাজ, সরঞ্জাম জব্দ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শাহজাদপুরে সরকারি খাস জমিতে নির্মাণকাজ, সরঞ্জাম জব্দ

মোঃ শরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। প্রশাসনের নির্দেশ অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে।

অভিযানে ঘটনাস্থল থেকে নির্মাণকাজে ব্যবহৃত রডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই স্থানে সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জানা গেছে, শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের নূর সুপার মার্কেটের মালিক মোছাঃ তাজলিন রহমানের বিরুদ্ধে সংঘবদ্ধ একটি চক্রের সহায়তায় সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণকাজ চালানোর অভিযোগ রয়েছে।

জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ রাশেদ হাসান লিখন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজ বন্ধ রেখে বৈধ কাগজপত্রসহ পরদিন সকালে উপজেলা ভূমি অফিসে উপস্থিত হওয়ার জন্য মার্কেট মালিকপক্ষকে নির্দেশ দেন। কাগজপত্র প্রদর্শন না করা পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তবে ওই নির্দেশ অমান্য করে আজ সকালেও রাজমিস্ত্রিদের মাধ্যমে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

এর পরিপ্রেক্ষিতে ৪ অক্টোবর বিকেল ৫টার দিকে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজ চলমান দেখতে পান এবং প্রশাসনের পূর্বের নির্দেশনা অমান্যের বিষয়টি অবগত হন।

পরে তিনি ঘটনাস্থলে ভ্রাম্যমাণ তদারকি কার্যক্রম পরিচালনা করে নির্মাণকাজে ব্যবহৃত রডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে সব ধরনের নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পত্তি জবরদখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত