শাহজাদপুরে মনোহরী দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ গ্রেপ্তার ১

, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Sunday, October 4, 2026,
শাহজাদপুরে মনোহরী দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ গ্রেপ্তার ১
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শাহজাদপুরে মনোহরী দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ গ্রেপ্তার ১

শাহজাদপুরে মনোহরী দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ গ্রেপ্তার ১

মোঃ শরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মো. আকাশ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২ অক্টোবর উপজেলার বাঘাবাড়ী ব্রিজের দক্ষিণপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকাশ শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী পূর্বপাড়া গ্রামের আঃ মমিনের ছেলে।

শাহজাদপুর থানার এসআই (নিঃ) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাঘাবাড়ী ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে। পুলিশের দাবি, সেখানে এক ব্যক্তি ইয়াবা বিক্রি করছিলেন। রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আকাশ পালানোর চেষ্টা করেন। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কেশবপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক, ব্যাগে মিলল কাটার সরঞ্জাম কেশবপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক, ব্যাগে মিলল কাটার সরঞ্জাম

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আকাশ তার মনোহরী দোকানের আড়ালে মাদক ব্যবসা চালানোর কথা স্বীকার করেন। পরে তার দোকানে থাকা একটি সিগারেটের বাক্স থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১ দশমিক ৫ গ্রাম।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদকমুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমও চলমান থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত