শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে ৯ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Tuesday, October 6, 2026,
শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে ৯ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে ৯ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে ৯ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

মোঃ শরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী হালিমা খাতুন নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিশুটির পিতা আব্দুল আলীম চর দুগালী গ্রামের মো. মোকসেদ প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে তিনি হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগাহর চর গ্রামের রিকশাচালক ফজর আলীর মেয়ে ফজিলা খাতুনকে বিয়ে করেন। এর আগে আব্দুল আলীমের আরও একটি বিয়ে হয়েছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাটগ্রামে অটোরিকশার দৌরাত্ম্য ও ফুটপাত দখলে চরম ভোগান্তি পাটগ্রামে অটোরিকশার দৌরাত্ম্য ও ফুটপাত দখলে চরম ভোগান্তি

শিশুটির মা ফজিলা খাতুনের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তার স্বামী তাকে নির্যাতন করতেন। সোমবার সকালে আব্দুল আলীম তাকে লাঠি দিয়ে আঘাত করলে কোলে থাকা শিশু হালিমার শরীরে আঘাত লাগে। এতে শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ করেন তিনি।

পরে ফজিলা খাতুন শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর শিশুটিকে নিয়ে তিনি শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া মহল্লায় তার ফুপুর বাড়িতে যান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন ও শফিক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দরগাহপাড়া থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আব্দুল আলীমকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত