শাহজাদপুরের নরিনা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি আজ
- আপলোডের সময় : Monday, October 12, 2026,

শাহজাদপুরের নরিনা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি আজ
মো. শরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নরিনা ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ১২ নম্বর নরিনা ইউনিয়ন পরিষদ এ কর্মসূচির আয়োজন করেছে। সোমবার (১২ অক্টোবর) কর্মসূচির উদ্বোধন করবেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বাড়াতে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশে এবং খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পরিবেশের উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়বে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।