শাল্লা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি দিলোয়ার সম্পাদক এস টি সুজন

  • আপলোডের সময় : Monday, October 12, 2026,
শাল্লা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি দিলোয়ার সম্পাদক এস টি সুজন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শাল্লা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি দিলোয়ার সম্পাদক এস টি সুজন

শাল্লা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি দিলোয়ার সম্পাদক এস টি সুজন

ব্রজেশ রঞ্জন চৌধুরী, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যায়যায়দিনের শাল্লা প্রতিনিধি দিলোয়ার হোসেন সভাপতি এবং কালের কণ্ঠের মাল্টিমিডিয়া ও দৈনিক সুনামগঞ্জের ডাকের শাল্লা প্রতিনিধি সন্দীপন তালুকদার সুজন (এস টি সুজন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) দুপুরে শাল্লা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক যতীন চন্দ্র (জেসি) বিশ্বাস। সভা পরিচালনা করেন শান্ত কুমার তালুকদার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নবগঠিত কমিটি গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক আদর্শ ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট

সভাপতির বক্তব্যে যতীন চন্দ্র (জেসি) বিশ্বাস বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মূলধারার সাংবাদিকেরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চান। সাংবাদিকদের মধ্যে কোনো বিভেদ নেই উল্লেখ করে তিনি বলেন, সবাই এক প্ল্যাটফর্মে এসে সুন্দর একটি কমিটি গঠন করেছেন। নবগঠিত কমিটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নবগঠিত কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন প্রবীণ সাংবাদিক যতীন বিশ্বাস (জেসি), দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার পিসি দাস (পীযুষ), দৈনিক শাল্লার খবরের সম্পাদক বাদল চন্দ্র দাস এবং বিজয়ের কণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি তৌফিকুর রহমান তাহের। পূর্ণাঙ্গ কমিটির তালিকা পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নির্বাচিত সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার সুজন বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সহকর্মী সাংবাদিকদের নিয়ে কাজ করবেন তিনি। মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে সবার সহযোগিতায় ন্যায়সংগত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

এ ছাড়া দেশে ও প্রবাসে অবস্থানরত যাঁরা বিভিন্ন মাধ্যমে তাঁকে শুভকামনা জানিয়েছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত