1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শার্শায় গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

শার্শায় গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

মোহাম্মদ রিদয় হোসেন
  • আপলোডের সময় : Wednesday, August 5, 2026,
শার্শায় গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
শার্শায় গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

শার্শায় গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি:

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরের শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শার্শা উপজেলা কার্যালয় প্রাঙ্গণের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আজিজুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা মো. নিয়াজ মাখদুম।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর আমির তৈমুর রহমান, সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক, বেনাপোল থানার অফিসার ইনচার্জ আরশাদ হোসেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং এনসিপির নেতা আকাশ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট শুধু একটি তারিখ নয়; এটি সাহস, ত্যাগ ও গণজাগরণের প্রতীক। জুলাই গণ-অভ্যুত্থানের রক্তঝরা দিনগুলো জাতিকে শিখিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে মানুষের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। শহীদদের আত্মত্যাগ, আহতদের বেদনা এবং সাধারণ মানুষের সাহসী অবস্থান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, আজকের এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং নতুন প্রজন্মকে সত্য, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার একটি অঙ্গীকার। তারা শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে ৫ আগস্ট একটি তাৎপর্যপূর্ণ দিন। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সভা শেষে জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপস্থিত সবাই ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper