1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শার্শায় গ্রাম পুলিশের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ - আমার সকাল ২৪ |
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| সকাল ৮:৪০|
ব্রেকিং নিউজ:
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত লক্ষ্মীপুরে যুবককে হত্যাচেষ্টার ঘটনা, আইসিইউতে চিকিৎসাধীন নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত দই না ডিম, চুলের জন্য কোনটি ভালো? কফি খেলে ত্বকে কী হয়: কালো হওয়ার ভয় নেই, উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে বাজারে স্বর্ণের নতুন রেকর্ড মূল্য — রুপার দাম অপরিবর্তিত লামায় অবৈধ সেগুন কাঠসহ রেজিস্ট্রেশনবিহীন পিকআপ জব্দ বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে গণভোট প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার বান্দরবান আলীকদমে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০, এলাকায় উত্তেজনা বড়দিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা জামালপুরে সড়ক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত, কিশোর আহত বাঞ্ছারামপুরে নতুন ইউএনও নিযুক্ত: তারিকুল ইসলাম বেলকুচিতে মঞ্চায়িত হল নজরুলের “পুতুলের বিয়ে ঠাকুরগাঁও পীরগঞ্জে কর্মপ্রত্যাশী যুবদের মতবিনিময় সভা ফরিদপুর-৩: জামায়াতে ইসলামের উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১২ গ্রামে গাজর উৎপাদনে রেকর্ড — মান্দার মাঠজুড়ে কমলার সমাহার ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রসহ আহত তিন হবিগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল ভারতীয় প্রসাধনী জব্দ আখাউড়ায় যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ২ পঞ্চগড়ে বিনোদন পার্ক কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ যে দেশেই গণভোট হয়েছে সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব নীলফামারী–২ আসনে বইছে নির্বাচনী হাওয়া, লড়াই হবে হাড্ডাহাড্ডি ঝিকরগাছায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত বান্দরবান লামা থানাধীন গজালিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার গলাচিপা–দশমিনায় ভিপি নুরের পক্ষে কাজ না করায় বিএনপির দুই কমিটি বিলুপ্ত ময়মনসিংহ ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে এনা বাস–পিকআপ সংঘর্ষে চালক নিহত বান্দরবান-৩০০ নং আসনে জামায়াত–এনসিপি জোটের একক প্রার্থী এসএম সুজা উদ্দিন নওগাঁর আত্রাইয়ে ভেকু দিয়ে মাটি কাটায় ফসলি জমি হুমকিতে আলি শাথের নেতৃত্বে গাজার ‘টেকনোক্র্যাট সরকার’ গঠন, ট্রাম্পের সমর্থন জোট ছাড়ার কারণ জানাল ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিনেত্রী পূজা চেরির ভিডিও ভাইরাল — নেটদুনিয়ায় কৌতূহ্যের ঝড় কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত বালাগঞ্জ-তাজপুর সড়কের বেহাল দশা: ৬৬৭ মিটারের নির্মাণ কাজ ৮ মাসেও শেষ হয়নি উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬ সালথায় শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে উঠান বৈঠক ও দোয়া মাহফিল সালথায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পাঁচবিবিতে তিন দিনব্যাপী শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী সীতাতলার মেলা শুরু

শার্শায় গ্রাম পুলিশের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ

মোহাম্মদ রিদয় হোসেন
  • আপলোডের সময় : মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬,
শার্শায় গ্রাম পুলিশের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ
শার্শায় গ্রাম পুলিশের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ

শার্শায় গ্রাম পুলিশের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ

মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নের গ্রাম পুলিশ মিলন হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, মিলন দীর্ঘদিন ধরে ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ট্রেড লাইসেন্স, নাগরিক সনদসহ গুরুত্বপূর্ণ কাজগুলো করিয়ে দেয়ার শর্তে সাধারণ জনগনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন, কিন্তু অনেক সময় কাজ সম্পন্ন করতেন না।

স্থানীয়রা তাকে “চিটার মিলন” নামে জানে। সম্প্রতি এক ব্যক্তি তার সন্তানের জন্মনিবন্ধন করাতে গেলে মিলন ২,৫০০ টাকা দাবি করেন, কিন্তু দীর্ঘদিন পার হলেও কাজ সম্পন্ন হয়নি। অনুরূপভাবে, আরেকজন ব্যক্তির বয়স সংশোধন করে আইডি কার্ড এবং বেলতা গ্রামের দুই পরিবারের জন্য গর্ভবতী কার্ডের জন্য মিলন মোট ১১,৫০০ টাকা গ্রহণ করেন। পরে সেই পরিবারের সদস্যরা যখন টাকা ফেরত চাইলে মিলন তাদেরকে ব্যাংকের চেক দেন, যা খালি পাওয়া যায়।

উল্লেখ্য, মিলন হোসেন সম্প্রতি চারটি আর্সেনিকমুক্ত টিউবওয়েলের আবেদনপত্র ও ৪০,০০০ টাকা নিয়ে শার্শা যাওয়ার পর থেকে নিখোঁজ। পূর্বেও তিনি একই ধরনের প্রতারণার জন্য চাকরিচ্যুত হওয়ার মুখে ছিলেন, কিন্তু তার পরিবারকে বিবেচনা করে ক্ষমা দেয়া হয়েছিল।

৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি করিমুল শেখ বলেন, “এ ধরনের ঘটনা সমাজের প্রতি আস্থা নষ্ট করে এবং নাগরিকদের অধিকার ক্ষুণ্ন করে। সরকারের উচিত অভিযোগের দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।”

ডিহি ইউনিয়ন দফাদার শরিফুল ইসলাম বলেন, “বিভিন্ন মানুষ আমাদের কাছে অভিযোগ এনে যাচ্ছেন। প্রশাসক সব বিষয় খতিয়ে দেখছেন। তবে মিলনের কর্মকাণ্ডে সকল গ্রাম পুলিশের বদনাম হচ্ছে।”

ডিহি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নুর ইসলাম জানান, “মিলনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি এবং ৭ দিনের নোটিশ দিয়েছিলাম। নির্দিষ্ট সময় পার হওয়ার পরও তিনি অফিসে উপস্থিত হননি। অভিযোগপত্র উপজেলা নির্বাহী অফিসার বরাবর পাঠানো হয়েছে। তদন্তের পর অভিযুক্ত প্রমাণিত হলে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। বর্তমানে তিনি পলাতক এবং বেতন ভাতা বন্ধ করা হয়েছে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper