শাবিপ্রবি ক্লাবের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কুশিয়ারা

  • আপলোডের সময় : Sunday, September 6, 2026,
শাবিপ্রবি ক্লাবের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কুশিয়ারা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শাবিপ্রবি ক্লাবের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কুশিয়ারা

শাবিপ্রবি ক্লাবের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কুশিয়ারা

আল আমিন সুমন আহমদ | সিলেট প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্লাবের উদ্যোগে আয়োজিত ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার ফাইনালে সুরমা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুশিয়ারা দল।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। চারটি দল—খোয়াই, কুশিয়ারা, কালনী ও সুরমা—নিয়ে এ ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর আগে সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে উঠতে দলের সিনিয়র ব্যাটারদের আরও বেশি… ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে উঠতে দলের সিনিয়র ব্যাটারদের আরও বেশি…

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. খায়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষক ও কর্মকর্তাদের মানসিক ও শারীরিক সক্ষমতা বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক ফিটনেস ধরে রাখাও জরুরি। বিশ্ববিদ্যালয় ক্লাবের এ ধরনের আয়োজন ক্যাম্পাসের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন সভাপতিত্ব করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত