শাবিপ্রবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

  • আপলোডের সময় : Thursday, August 27, 2026,
শাবিপ্রবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শাবিপ্রবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

শাবিপ্রবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

আল আমিন সুমন আহমদ, সিলেট প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. খায়রুল ইসলাম।

মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র ১২ রবিউল আউয়াল মানবজাতির ইতিহাসের অন্যতম পবিত্র ও আলোকোজ্জ্বল দিন। এ দিনে বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) আগমন করেন। তাঁর স্মৃতিবিজড়িত এ দিনটি বিশ্বজুড়ে গভীর ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর প্রজ্ঞা, সততা, ন্যায়পরায়ণতা, ক্ষমা ও সহমর্মিতার শিক্ষা অনুসরণের মাধ্যমে অজ্ঞতা ও বিশৃঙ্খলা দূর করে ন্যায়ভিত্তিক, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে মহানবী (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মিছবাহ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর উল-হায়দার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত