1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শাবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত আর্জেন্টিনার ম্যাচের আগে সুইজারল্যান্ডে বড় ধাক্কা, খেলছেন না মানজাম্বি সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কোথায়? ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ীর হাতেই উঠবে বিশ্বকাপ, ভবিষ্যদ্বাণী কোর্তোয়ার আগৈলঝাড়ায় নবাগত ইউএনও নিরুপম মজুমদারের যোগদান জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর, মরহুম সভাপতি হাবিবুর রহমানের স্মরণে দোয়া মাহফিল কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের কোষাধ্যক্ষ জামাল উদ্দীনের বিদায়ী সংবর্ধনা সম্পন্ন আখাউড়া উত্তর ইউপি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি আবু তাহের ও সম্পাদক নজরুল ইসলাম রাহী নলছিটিতে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু পলাশবাড়ীতে বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আলোচনা সভা স্বেচ্ছাসেবক দল নেতা তারেকের ওপর হামলা, কারণ নিয়ে ভিন্ন দাবি গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দিরাই ও সিলেটে পুলিশের চিরুনি অভিযান: নারী নির্যাতন ও হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬ ঘিওরে ৪৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এম কয়ছর আহমেদ মেসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে সুইজারল্যান্ড, ফিরতে পারেন মানজাম্বি খেয়া নৌকায় অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের প্রায় ৭ লাখ টাকা ছিনতাই মতলব দক্ষিণে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে ‘জ্বীন আতঙ্কে’ মহিলা মাদ্রাসায় অসুস্থ ১৫ শিক্ষার্থী, ঝাড়ফুঁক নিয়ে বিতর্ক দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ রামপালে মাছের ঘেরের ওপর পোল্ট্রি খামার, পরিবেশ দূষণে জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগ নলছিটিতে সুগন্ধা নদীর তীব্র ভাঙন, বসতবাড়ি-মসজিদ-ভেড়িবাঁধ হুমকিতে সেমিফাইনালে ফ্রান্সের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে? কেন গাজার দায়িত্ব ছাড়ছে হামাস, নেপথ্যে কী? ইরানে নতুন বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র ইরানে ভয়াবহ হামলার পরও আলোচনা চলছে, বলছে যুক্তরাষ্ট্র ইরানে ফের হামলায় প্রস্তুত ইসরাইল, ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় স্পেন নাকি বেলজিয়াম—কে যাবে শেষ চারে? ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, ২০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা শুভ সন্ধ্যা সৈকতে নিখোঁজের তিন দিন পর কিশোর আসাদুলের মরদেহ উদ্ধার রাজধানীসহ সারা দেশে আরও দুই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস ১৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত চট্টগ্রামের বন্যা ও ভূমিধস এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ব্রাজিল হেরে যাওয়ায় সমর্থকরা হতাশ, বিশ্বকাপ ঘিরে সহিংসতা না করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর ২২ বছর পর গৌরনদীতে তারেক রহমান, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ নিয়ে স্থায়ী কমিটির বিস্তারিত আলোচনা

শাবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

আল আমিন সুমন আহমদ
  • আপলোডের সময় : Wednesday, July 8, 2026,
শাবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
শাবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছাত্র বিভাগে সিএসই ও ছাত্রী বিভাগে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যাম্পিয়ন

আল আমিন সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ছাত্র বিভাগে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগকে পরাজিত করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে ছাত্রী বিভাগে সমাজকর্ম বিভাগকে হারিয়ে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বিজয়ী ও বিজিত—উভয় দলই প্রশংসার দাবিদার। খেলাধুলার প্রকৃত সার্থকতা শুধু চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শরীর ও মনকে সুস্থ ও সবল রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে সুন্দর ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে এ প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। খেলাধুলার মাধ্যমে যে পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও সহমর্মিতার শিক্ষা অর্জিত হয়, তা ব্যক্তিজীবন ও কর্মক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper