শান্তিগঞ্জে  প্রিয়জন সমবায়ের বৃত্তি পরীক্ষা

  • আপলোডের সময় : Sunday, December 28, 2025,
শান্তিগঞ্জে  প্রিয়জন সমবায়ের বৃত্তি পরীক্ষা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শান্তিগঞ্জে  প্রিয়জন সমবায়ের বৃত্তি পরীক্ষা

শান্তিগঞ্জে  প্রিয়জন সমবায়ের বৃত্তি পরীক্ষা

বিশেষ প্রতিনিধি | মো. মনিরুজ্জামান

শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে তৃতীয় মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় আয়োজিত এ পরীক্ষায় শান্তিগঞ্জ উপজেলার প্রায় ১২টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
উৎসবমুখর পরিবেশে শশীভূষণ বাজার কমিটির নির্বাচন শুরু উৎসবমুখর পরিবেশে শশীভূষণ বাজার কমিটির নির্বাচন শুরু

বৃত্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য মো. ছাইম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ কল্যাণ ব্রত তালুকদার, কার্যকরী কমিটির সদস্য মো. মহসিন আলী, মো. মিজানুর রহমান মাহিন, মিটু কান্তি দাস ও মো. বশির আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান আতিক।

বৃত্তি পরীক্ষা উপলক্ষে উপস্থিত অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বাড়াতে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের বৃত্তি পরীক্ষা আয়োজন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উল্লেখ্য, স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষা ও মেধা উন্নয়নে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত