1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শহীদ এম ইকবাল হোসেন কি স্বতন্ত্র প্রার্থী হবেন? - আমার সকাল ২৪ |
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ১১:২৯|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন সিঙ্গাপুর নয়, দেশেই জরুরি অস্ত্রোপচার: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন মান্দা ইউএনও ঈদুল ফিতরের ফিরতি ট্রেন টিকিট বিক্রি শুরু আজ ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার বিজয়নগরে ১৪০০ ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেফতার ২ ঝুঁকিতে মুড়াপাড়া জমিদার বাড়ি রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর

শহীদ এম ইকবাল হোসেন কি স্বতন্ত্র প্রার্থী হবেন?

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫,
শহীদ এম ইকবাল হোসেন কি স্বতন্ত্র প্রার্থী হবেন?
শহীদ এম ইকবাল হোসেন কি স্বতন্ত্র প্রার্থী হবেন?

শহীদ এম ইকবাল হোসেন কি স্বতন্ত্র প্রার্থী হবেন?

ক্রাইম রিপোর্টার, নিউজ ডেক্স, আমার সকাল২৪

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি ও জোট শরিকদের মধ্যে আসন সমঝোতার প্রভাব পড়ছে বিভিন্ন নির্বাচনী এলাকায়। এরই ধারাবাহিকতায় যশোর-৫ (মনিরামপুর) আসনে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। এখন প্রশ্ন—দলের মনোনয়ন থেকে বঞ্চিত শহীদ এম ইকবাল হোসেন কি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন?

সম্প্রতি বিএনপির জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে যশোর-৫ আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

এছাড়া যশোর-৬ আসনের পরিবর্তনেও দেখা গেছে—কাজী রনকুল ইসলাম শ্রবনের বদলে আবুল কালাম আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই তথ্য বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা যায়, ১২ দলীয় জোটের সমঝোতার অংশ হিসেবে যশোর-৫ আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এ আসনে বিএনপির প্রার্থী শহীদ এম ইকবাল হোসেন মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এ ধরনের পরিস্থিতি ইতোমধ্যে অন্য আসনেও দেখা গেছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ওই আসনটিও বিএনপির পক্ষ থেকে জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে জমিয়তের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মাওলানা জুনায়েদ আল হাবিব।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মতো যশোর-৫ আসনেও একই পরিস্থিতি পুনরায় ঘটতে পারে। শহীদ এম ইকবাল হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামবেন কি না—এ নিয়ে স্থানীয় রাজনীতিতে জল্পনা চলছে।

তবে এ বিষয়ে শহীদ এম ইকবাল হোসেনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, দলীয় সিদ্ধান্ত, স্থানীয় সমর্থকদের অবস্থান এবং কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনার ওপর নির্ভর করেই তিনি তার পরবর্তী রাজনৈতিক পথ নির্ধারণ করবেন।

এদিকে যশোর-৫ আসনে জোট প্রার্থী মুফতি রশীদ বিন ওয়াক্কাস ইতোমধ্যে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন। দীর্ঘদিন ধরে বিএনপির যুগপৎ আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং মনিরামপুরে সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত থাকার বিষয়টি তার মনোনয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে দলীয় সূত্র জানাচ্ছে।

সব মিলিয়ে, যশোর-৫ আসনে নির্বাচনী লড়াই কোন দিকে মোড় নেবে, তা এখন রাজনৈতিক অঙ্গনের নজরকেন্দ্র।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper