শশীভূষণ থানার অভিযানে ৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
- আপলোডের সময় : Friday, September 11, 2026,

শশীভূষণ থানার অভিযানে ৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
মোঃ ইউনুছ শরীফ
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
চরফ্যাশন, ভোলা
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার পুলিশের অভিযানে ৮ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এসহাক হাওলাদার পোলের পূর্ব পাশের বাসিন্দা সামছুদ্দিন কাজীর ছেলে নাগর কাজী এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোশাররফ হোসেন বাচ্চুর ছেলে মোঃ শামীম ওসমান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাতে আট কপাট বাজার এলাকায় দুই ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশ অভিযান চালায়। শশীভূষণ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ দেলোয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে নাগর কাজী ও শামীম ওসমান পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৮ পিস ইয়াবা উদ্ধার করে বলে জানায়।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসহ দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।