1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শবে বরাতে সিলেটে শাহজালাল ও শাহপরান (রহ.) মাজারে মুসল্লিদের ঢল - আমার সকাল ২৪ |
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০১|
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অর্থ, স্বর্ণ ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বন্দরবাজারে অভিযান: ১৯ হকার আটক, ১৮টি ভ্যান জব্দ মাদারগঞ্জে পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ের ভবন আগুনে পুড়ে গেছে ঝিকরগাছার বাঁকড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধে ক্লিনিক জরিমানা, সাময়িক বন্ধ পীরগঞ্জে ৪০ দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ বেতাগীতে শিক্ষার্থীদের জন্য নৌবাহিনীর শুভেচ্ছা উপহার কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাখি শিকারের দায়ে যুবক কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় রামকানাই দিঘীতে পরিচ্ছন্নতা অভিযান রামগতি–কমলনগরবাসীর দাবি: আশরাফ উদ্দিন নিজানকে মন্ত্রী করা হোক নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় বিদেশি অতিথিদের আগমন সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, আজ এমপি ও মন্ত্রিসভার শপথ সংসদীয় দলের নেতা নির্বাচিত তারেক রহমান ঐতিহাসিক বিজয়ে সুনামগঞ্জ–৩ আসনের ভোটারদের কৃতজ্ঞতা জানালেন কয়ছর আহমেদ সুনামগঞ্জ–৫ আসনে অর্ধলক্ষাধিক ভোটে জয় মিলনের সুনামগঞ্জ–৩ আসনে বিজয়ী কয়ছর আহমেদকে অভিনন্দন ব্যারিস্টার আনোয়ার হোসেনের জগন্নাথপুরে প্রবাসী শফি হত্যার বিচার দাবিতে মানববন্ধন নবনির্বাচিত এমপি নাসির উদ্দিনের বাসায় শিশির মনিরের সৌজন্য সাক্ষাৎ ভোটে গরমিলের অভিযোগে সংবাদ সম্মেলন: কুড়িগ্রাম-২ আসনে পুনঃগণনা চান কায়কোবাদ ধানমন্ডি ৩২-এ ঢাবি শিক্ষক আ ক ম জামালসহ ৫ জন আটক আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে হত্যা, আটক ৪ তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ নিয়ে বিতর্ক শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি: নির্বাচন পর ৩০ জেলায় ২০০+ সহিংসতা  বন ও জলবায়ু মন্ত্রণালয়ে ড. শেখ ফরিদুলকে দেখতে চায় উপকূলবাসী নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজার ৩৮০ ফোনকল বাগেরহাটে জামানত হারালেন ১৪ প্রার্থী মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, থানায় বাবার আত্মসমর্পণ যশোরে বিএনপির ভরাডুবি, পাঁচ আসনে জামায়াতের জয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির জয়ের জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের পিতার কবর জিয়ারত চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত এমপি সাঈদ আল নোমানের সংবর্ধনা বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবককে ছুরিকাঘাতে হত্যা ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০; বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ

শবে বরাতে সিলেটে শাহজালাল ও শাহপরান (রহ.) মাজারে মুসল্লিদের ঢল

সাইদুল ইসলাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬,
শবে বরাতে সিলেটে শাহজালাল ও শাহপরান (রহ.) মাজারে মুসল্লিদের ঢল
শবে বরাতে সিলেটে শাহজালাল ও শাহপরান (রহ.) মাজারে মুসল্লিদের ঢল

শবে বরাতে সিলেটে শাহজালাল ও শাহপরান (রহ.) মাজারে মুসল্লিদের ঢল

সাইদুল ইসলাম, বালাগঞ্জ (সিলেট) বিশেষ প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে পবিত্র ‘লায়লাতুল বরাত’ বা শবে বরাত। এ উপলক্ষে সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)—এই দুই ওলির মাজারে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আরবি শাবান মাসের ১৫ তারিখ (১৪ তারিখ দিবাগত রাত) মুসলমানদের কাছে এ রাতটি বিশেষ মর্যাদাপূর্ণ হিসেবে পরিচিত। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই নগরীর দরগাহ গেইট এলাকায় অবস্থিত হযরত শাহজালাল (রহ.) মাজার এবং খাদিমনগরের হযরত শাহপরান (রহ.) মাজারে হাজার হাজার মুসল্লি জড়ো হতে থাকেন। কেউ নফল নামাজ আদায়, কেউ মাজার জিয়ারত, আবার কেউ স্বজনদের কবর জিয়ারতের উদ্দেশ্যে সেখানে উপস্থিত হন।

সারেজমিনে দেখা যায়, অনেক মুসল্লি শাহজালাল (রহ.) মাজার থেকে শাহপরান (রহ.) মাজারে গিয়ে ইবাদত ও দোয়া-মোনাজাতে অংশ নেন। মাজার মসজিদ ও আশপাশের এলাকায় যে যার সুবিধামতো স্থানে বসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং কবর জিয়ারত করেন।

শবে বরাতকে কেন্দ্র করে মাজার এলাকার বাইরের দোকানগুলোতে টুপি, আগরবাতি, মোমবাতি, আতর, গোলাপজল ও তাসবিসহ বিভিন্ন ধর্মীয় সামগ্রীর পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। তারা জানান, এদিন তাদের বিক্রি তুলনামূলক বেশি হয়েছে। একই সঙ্গে মাজার এলাকায় ভিক্ষুকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো; আগত মুসল্লিদের অনেকেই সামর্থ্য অনুযায়ী দান-খয়রাত করেন।

শাহজালাল (রহ.) মাজারে আগত খাসদগীর এলাকার বাসিন্দা এন. এ. আশালতা জানান, বাবার রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের মঙ্গল কামনায় তিনি এখানে ইবাদত ও কবর জিয়ারত করতে এসেছেন।

অন্যদিকে শাহপরান (রহ.) মাজারে আসা এক মুসল্লি বলেন, প্রতি বছরই শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা সিলেটের এই দুই মাজারে সমবেত হন।

শবে বরাত উপলক্ষে অনেক পরিবারে হালুয়া ও বিভিন্ন খাবার প্রস্তুত করে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করার রীতিও পালন করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper