1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শতবর্ষী কমনওয়েলথ গেমস হবে ভারতের আহমেদাবাদে, অপেক্ষা ২০৩০ সালের - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

শতবর্ষী কমনওয়েলথ গেমস হবে ভারতের আহমেদাবাদে, অপেক্ষা ২০৩০ সালের

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, August 5, 2026,
শতবর্ষী কমনওয়েলথ গেমস হবে ভারতের আহমেদাবাদে, অপেক্ষা ২০৩০ সালের
শতবর্ষী কমনওয়েলথ গেমস হবে ভারতের আহমেদাবাদে, অপেক্ষা ২০৩০ সালের

শতবর্ষী কমনওয়েলথ গেমস হবে ভারতের আহমেদাবাদে, অপেক্ষা ২০৩০ সালের

অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হয়েছে গ্লাসগো কমনওয়েলথ গেমস। ৪ বছর পরপর অনুষ্ঠিত এই আসরের ২৩তম সংস্করণে ৭০টি স্বর্ণপদকসহ মোট ১৭১টি পদক জিতে শীর্ষে থেকে আসর শেষ করেছে অস্ট্রেলিয়া।

পদক তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ইংল্যান্ড জিতেছে মোট ১১০টি পদক, যার মধ্যে রয়েছে ২৯টি স্বর্ণ। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত ১১ দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৭৪টি দেশ।

তবে এবারের আসর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নজর এখন ২০৩০ সালের দিকে। কারণ, ওই আসরটি হতে যাচ্ছে কমনওয়েলথ গেমসের শতবর্ষী আয়োজন। ১০০ বছর পূর্তির বিশেষ এই গেমস অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদে।

আয়োজক হিসেবে গতকাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে কমনওয়েলথ গেমসের পতাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়া, পিটি ঊষা এবং গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি।

কবে হবে আহমেদাবাদ কমনওয়েলথ গেমস?

কমনওয়েলথ গেমসের ২৪তম আসর ২০৩০ সালের অক্টোবরে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এশিয়ায় কতবার অনুষ্ঠিত হবে?

১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে প্রথমবার অনুষ্ঠিত হয় কমনওয়েলথ গেমস। ২০৩০ সালের আহমেদাবাদ আসর হবে এই প্রতিযোগিতার ২৪তম সংস্করণ।

এশিয়ায় এটি হবে তৃতীয়বারের মতো আয়োজন। এর আগে ১৯৯৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং ২০১০ সালে ভারতের নয়াদিল্লিতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল।

শতবর্ষী আসরে কতগুলো খেলায় প্রতিযোগিতা হবে?

গ্লাসগোতে এবার ১০টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে ২০৩০ সালের আহমেদাবাদ গেমসে ১৭টি খেলায় প্রতিযোগিতা হওয়ার পরিকল্পনা রয়েছে।

ইতোমধ্যে ৮টি খেলা চূড়ান্ত করা হয়েছে। এগুলো হলো—

  • অ্যাথলেটিকস
  • সাঁতার
  • টেবিল টেনিস
  • বোলস
  • ভারোত্তোলন
  • আর্টিস্টিক জিমন্যাস্টিকস
  • নেটবল
  • বক্সিং

বাকি খেলাগুলো ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। আয়োজক দেশ হিসেবে ভারত আরও দুটি খেলা যুক্ত করার সুযোগ পাবে।

শতবর্ষী এই আয়োজনকে স্মরণীয় করে তুলতে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ভারত। আহমেদাবাদে হতে যাওয়া এই গেমস নতুন মাত্রা যোগ করবে কমনওয়েলথ ক্রীড়াঙ্গনে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper