লালমনিরহাটে ২৯৮ বোতল এস্কাফ ও ১০০ বোতল ফেয়ারডিলসহ দুইজন গ্রেপ্তার
- আপলোডের সময় : Friday, September 11, 2026,

লালমনিরহাটে ২৯৮ বোতল এস্কাফ ও ১০০ বোতল ফেয়ারডিলসহ দুইজন গ্রেপ্তার
মোঃ রেজাউল করিম
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে ২৯৮ বোতল এস্কাফ ও ১০০ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়েছে। এ সময় মাদক রাখার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের আপ্তার আলীর ছেলে মোঃ রাজু আহমেদ (২৫) এবং একরামুল হকের ছেলে শাহজাদা ইসলাম ওরফে শাওন (৩৭)।
র্যাব জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল লালমনিরহাট সদর থানার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামে রাজু আহমেদের বসতবাড়িতে অভিযান চালায়।
অভিযানে বাড়ির শোয়ার ঘরের খাটের নিচে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৯৮ বোতল এস্কাফ ও ১০০ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়। এ সময় রাজু আহমেদ ও শাহজাদা ইসলাম ওরফে শাওনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।