লালমনিরহাটে ১০৫ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেপ্তার

, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Friday, September 11, 2026,
লালমনিরহাটে ১০৫ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
লালমনিরহাটে ১০৫ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেপ্তার

লালমনিরহাটে ১০৫ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেপ্তার

মোঃ রেজাউল করিম
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
লালমনিরহাট

লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ মমি বেগম (৩৪) নামে এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মমি বেগম লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর (মাঠের পাড়) এলাকার মৃত রমজান আলী মেম্বারের মেয়ে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ও টাকা লুটের অভিযোগ, থানায় এজাহার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ও টাকা লুটের অভিযোগ, থানায় এজাহার

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মমি বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক কারবারি বলেও জানিয়েছে সংস্থাটি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তার মমি বেগমকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ ও জেলা গঠনের লক্ষ্যে মাদকবিরোধী অভিযান ও সাঁড়াশি তৎপরতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত