লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত

, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Sunday, October 11, 2026,
লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত

লালমনিরহাট বিশেষ প্রতিনিধি: মো. রেজাউল করিম

লালমনিরহাটের তিস্তা-বড়বাড়ী মহাসড়কে প্রাতঃভ্রমণে বের হয়ে সিমেন্টবাহী ট্রাকের চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ভোরে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকার বালাপাড়া ৩ নম্বর ওয়ার্ডের একটি কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা ফজিলা বেগম ও জহিলা বেগম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শে ফজরের নামাজ শেষে ওই দুই নারী মহাসড়কের পাশে হাঁটতে বের হন। এ সময় রংপুর থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটকে রেখে পুলিশকে খবর দেন।

পাটগ্রামে ট্রেনের ইঞ্জিন বিকল, যোগাযোগ বন্ধ পাটগ্রামে ট্রেনের ইঞ্জিন বিকল, যোগাযোগ বন্ধ

স্থানীয় বাসিন্দা কাউসার মাহমুদ জানান, ওই দুই নারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁদের একজনের কিডনির সমস্যা এবং অপরজনের ডায়াবেটিস থাকায় চিকিৎসকের পরামর্শে নিয়মিত সকালে হাঁটাহাঁটি করতেন তাঁরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সড়কের দুরবস্থা তুলে ধরে কাউসার মাহমুদ বলেন, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ওই অংশটি বেশ সরু। এর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করে। সরু সড়ক ও চালকদের বেপরোয়া গতির কারণে সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, এ মহাসড়কে গত দুই বছরে শনিবারের দুই নারীসহ মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমার সকাল ২৪

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত