1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু - আমার সকাল ২৪ |
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ২:০১|
ব্রেকিং নিউজ:
আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার

লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু

শরিফ আহাম্মেদ
  • আপলোডের সময় : বুধবার, মার্চ ১১, ২০২৬,
লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু
লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু

লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু

শরিফ আহাম্মেদ, লাকসাম (কুমিল্লা):

কুমিল্লার লাকসাম উপজেলায় এক মাটি কাটার শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় লাকসাম থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

মামলার বাদী রবিউল হোসেন জানান, গত ২৮ ফেব্রুয়ারি ইফতারের পর উপজেলার আতাকরা গ্রাম এলাকায় তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর করা হয়। তিনি ওই গ্রামের ছফিউল্লাহর ছেলে এবং পেশায় একজন মাটি কাটার শ্রমিক।

অভিযোগে বলা হয়, রুবেল নামের এক ব্যক্তি মাটি কাটার কাজের কথা বলে তাকে ডেকে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তার হাত-পা তার দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এতে তার একটি হাত ভেঙে গেছে বলে দাবি করেন তিনি।

রবিউল হোসেন আরও জানান, গত রমজানে রোজা রেখে তিনি ৩ হাজার ৭০০ টাকার মাটি কাটার কাজ করেছিলেন। কিন্তু সেই টাকা তাকে পরিশোধ করা হয়নি। পরে পাওনা টাকা চাইতে গেলে বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয় এক রাজনৈতিক নেতার কাছে অভিযোগ করার পর থেকেই তার প্রতি ক্ষোভ তৈরি হয় এবং এর জের ধরে তাকে মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, মামলার উদ্দেশ্য শুধু নিজের নিরাপত্তা নিশ্চিত করা নয়; বরং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা। এ বিষয়ে তিনি একটি ভিডিও বার্তায় কুমিল্লা-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালামের কাছে বিচার প্রার্থনা করেছেন।

এ ঘটনায় রবিউল হোসেন লাকসাম থানায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন সবুজ, রুবেলসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দণ্ডবিধি ১৮৬০-এর ৩২৩/৩২৫/৫০৬(২) ধারায় মামলাটি রুজু করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ বলেন, অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করা হয়েছে। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

তবে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন সবুজ অভিযোগ অস্বীকার করে বলেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।

এদিকে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper