রোববার ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা, নিজ এলাকায় সামরিক মর্যাদায় দাফন
- আপলোডের সময় : Saturday, December 20, 2025,

রোববার ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা, নিজ এলাকায় সামরিক মর্যাদায় দাফন
দক্ষিণ সুদানের আবেই সীমান্ত এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদ শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাদের নিজ নিজ এলাকায় হেলিকপ্টারে পাঠানো হবে এবং যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে।
আইএসপিআর আরও জানায়, গত ১৩ ডিসেম্বর দক্ষিণ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শাহাদাৎ বরণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে উপস্থিত থেকে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।