সাইফুল ইসলাম রাজু
রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ গ্রহণ করেন কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ মিয়া।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকার নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, কাঞ্চন পৌর যুবদলের ১ নম্বর সদস্য মো. হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল, কবির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সবুজ মিয়া বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের পড়াশোনার পথে সামান্য সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে অনেক মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান সময়ে অনেক নিম্ন আয়ের পরিবারের জন্য শিক্ষা উপকরণ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করার পাশাপাশি অভিভাবকদের আর্থিক চাপও কিছুটা লাঘব করে। তারা ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায় এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।